Bee On Cannes 2025: সেকি কাণ্ড! কানের লাল গালিচায় উড়ল মৌমাছি, ভয়ে সহ-অভিনেতার পিছনে লুকালেন এমা স্টোন, দেখুন ভিডিও

মৌমাছি দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলিউড সুন্দরী। পাশে দাঁড়িয়ে থাকা অভিনেতা পেড্রো পাস্কালের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।

Bee On Cannes 2025: সেকি কাণ্ড! কানের লাল গালিচায় উড়ল মৌমাছি, ভয়ে সহ-অভিনেতার পিছনে লুকালেন এমা স্টোন, দেখুন ভিডিও
Emma Stone Attacked By Bee On Cannes 2025 (Photo Credits: X)

কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival 2025) তারকাদের ঝকমারি উপস্থিতির মাঝে হাজির এক অতিথি। রেড কার্পেটে উড়ে বেড়াতে দেখা গেল এক মৌমাছিকে (Bee)। অভিনেত্রী এমা স্টোন (Emma Stone) তাঁর আসন্ন ছবি এডিংটনের প্রিমিয়ারের জন্যে পৌঁছে গিয়েছিলেন কানে। ছবিতে তাঁর সহ-অভিনেতাদের সঙ্গে লাল গালিচায় পোজ দিচ্ছিলেন এমা। এমন সময়ে হঠাৎই এক মৌমাছি উড়ে এসে জুড়ে বসে। এমার মুখের কাছে ঘোরাঘুরি শুরু করে। হুল ফুটলেই কেলেঙ্কারি কাণ্ড। তাই মৌমাছি দেখে আতঙ্কিত হয়ে পড়েন হলিউড সুন্দরী। পাশে দাঁড়িয়ে থাকা অভিনেতা পেড্রো পাস্কালের পিছনে লুকিয়ে পড়ার চেষ্টা করেন।শেষমেশ অভিনেতা মৌমাছিটি তাড়িয়ে দিতে সক্ষম হন। মৌমাছি পালাতে তবে স্বাভাবিক হয়ে ফের পোজ দেওয়া শুরু করেন এমা।

কানের রেড কার্পেটে মৌমাছির হানাঃ

ভয়ে হিমশিম খেলেন এমা স্টোনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 4705 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).