Bee Attack in Taj Mahal: তাজমহলে মৌমাছির ত্রাস, ঝাঁকে ঝাঁকে হুল ফোটাচ্ছে পর্যটকদের, মুমতাজের স্মৃতিস্তম্ভ ঘিরে আতঙ্ক
সদ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাজমহল ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা করেছে মৌমাছি। ফোটাচ্ছে হুল। মৌমাছির হামলা থেকে বাঁচতে এদিক ওদিক ছুটে বেরাচ্ছে পর্যটকেরা।
বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হল তাজমহল (Taj Mahal)। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা এই স্থাপত্যশিল্প দর্শনে আসেন। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মুমতাজের স্মরণে এই সুন্দর স্মৃতিস্তম্ভটি নির্মাণ করেছিলেন। যা আজ ভারতের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতীক। সদ্য তাজমহলে মৌমাছির (Bee) ত্রাস বেড়েছে। ঝাঁকে ঝাঁকে মৌমাছি পর্যটকদের উপর হামলা করছে। তাজমহলের মূল ফটক থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় মৌমাছিদের দৌরাত্ম্য বাড়ছে। সদ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাজমহল ঘুরতে আসা পর্যটকদের উপর হামলা করেছে মৌমাছি। ফোটাচ্ছে হুল। মৌমাছির হামলা থেকে বাঁচতে এদিক ওদিক ছুটে বেরাচ্ছে পর্যটকেরা। শান্ত, শুভ্র স্মৃতিসৌধর চারিপাশে বিশৃঙ্খলা এমন দৃশ্য নেটপাড়ায় দেখে আতঙ্কিত নেটবাসী।
তাজমহলে মৌমাছির ত্রাসঃ
आगरा: ताजमहल देखने गए पर्यटकों पर मधुमक्खियों के झुंडे ने किला हमला, मची अफरा-तफरी#agra #tajmahal #Bee #viralvideo pic.twitter.com/zSUdDE2M7G
— NBT Hindi News (@NavbharatTimes) March 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

