Sara Ali Khan: বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে প্রথমবার পর্দায় সারা, মুসৌরিতে চলছে শুটিং, দেখুন
অভিনেত্রীর আসন্ন ছবির শুটিং চলছে উত্তরাখণ্ডের মুসৌরিতে। অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবির নাম স্কাই ফোর্স। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, সারা আলি খান এবং বীর পাহাড়িয়া
প্রাক্তন প্রেমিকার সঙ্গে এবার একই ছবিতে অভিনয় করছেন সারা আলি খান (Sara Ali Khan)। অভিনেত্রীর আসন্ন ছবির শুটিং চলছে উত্তরাখণ্ডের (Uttarakhand) মুসৌরিতে। অ্যাকশন এবং থ্রিলার ঘরানার এই ছবির নাম স্কাই ফোর্স (Sky Force)। ছবিতে রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), সারা আলি খান এবং বীর পাহাড়িয়া (Veer Pahariya)। বলি পাড়ায় গুঞ্জন, জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার দাদা বীর পাহাড়িয়ার সঙ্গে সারা একসময়ে 'বিশেষ সম্পর্কে' জড়িয়ে ছিলেন। জাহ্নবী এবং সারা সম্পর্কে দুই জা হতে চলেছেন, কানাঘুষো সেই খবরও রটেছিল। চর্চিত প্রাক্তন বীরের সঙ্গে প্রথমবার পর্দায় কাজ করছেন সইফ কন্যা। মুসৌরতে (Mussoorie) ছবির একটি গানের শুটিংয়ের দৃশ্য উঠে এসেছে নেটপাড়ায়।
প্রাক্তন বীরের সঙ্গে ছবির গানের শুটিং সারার...
Sara Ali Khan and Veer Groove to Garhwali Song in BTS Video from Akshay Kumar's Film ❤️🎥
.
.
.#SaraAliKhan #AkshayKumar #VeerPahariya #IF #IndiaForums #Bollywood #BTS @SaraAliKhan pic.twitter.com/3acH5broMu
— India Forums (@indiaforums) December 16, 2024
একফ্রেমে শিখর-জাহ্নবী এবং বীর-সারা...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 07:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

