Ananya Panday Dance with Father Chunky Panday: 'ম্যায় তেরা তোতা' গানে অনন্যার সঙ্গে কোমর দোলালেন চাঙ্কি, বাবা-মেয়ে জুটির নাচে মুগ্ধ নেটমহল
আশির দশকে চাঙ্কি পাণ্ডের হিট গান 'ম্যায় তেরা তোতা' তে মঞ্চ মাতাচ্ছিলেন অনন্যা। দর্শক আসনের একেবারে প্রথম সারিতেই বসে ছিলেন বাবা চাঙ্কি।
বাবা চাঙ্কি পাণ্ডের পথ অনুসরণ করে অভিনয়ে জগতকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। অল্প দিনের কেরিয়ারে বিপুল খ্যাতি অর্জন করেছেন তরুণী নায়িকা। এবার বাবার সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন অনন্যা। জি সিনে অ্যাওয়ার্ডসে অনন্যা এবং চাঙ্কির নাচের ভিডিও হু-হু করে ভাইরাল হয়েছে। আশির দশকে চাঙ্কি পাণ্ডের (Chunky Panday) হিট গান 'ম্যায় তেরা তোতা' (Main Tera Tota) তে মঞ্চ মাতাচ্ছিলেন অনন্যা। দর্শক আসনের একেবারে প্রথম সারিতেই বসে ছিলেন বাবা চাঙ্কি। এমন সময়ে একদল নৃত্যশিল্পী নাচতে নাচতে চাঙ্কিকে ডেকে নিয়ে মঞ্চে ওঠেন। এরপর গানের তালে মেয়ে অনন্যার সঙ্গে পা মেলাতে শুরু করেন অভিনেতাও। বাবা-মেয়ে জুটির নাচে মুগ্ধ নেটমহল।
আরও পড়ুনঃ খুনের চেষ্টার অভিযোগ, ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া
'ম্যায় তেরা তোতা'তে অনন্যা-চাঙ্কির নাচঃ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 1421 05:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

