Allu Arjun: কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে অল্লু অর্জুনের আইনি দল

অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তেলুগু তারকা। তবে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার অভিনেতাকে হায়দরাবাদের চিক্কদপল্লী থানায় হাজিরা দিতে বলা হয়।

Allu Arjun: কী ঘটেছিল সন্ধ্যা থিয়েটারে? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে অল্লু অর্জুনের আইনি দল
Allu Arjun's legal team arrived at Sandhya Theatre (Photo Credits: ANI, X)

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) ঠিক কী ঘটেছিল? তা খতিয়ে দেখতেই এবার ঘটনাস্থলে পৌঁছলেন অভিনেতা অল্লু অর্জুনের আইনি দল। ওই দিন পুষ্পা ২ এর প্রিমিয়ারে এসে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা। সেই ঘটনার জেরে জেলযাত্রা হয় অভিনেতার। অন্তর্বর্তী জামিনে জেলের বাইরে রয়েছেন তেলুগু তারকা। তবে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার অভিনেতাকে হায়দরাবাদের  চিক্কদপল্লী থানায় হাজিরা দিতে বলা হয়। পুলিশের সমন মেনে থানায় পৌঁছন অভিনেতা। অন্যদিকে এদিনই ঘটনাস্থল অর্থাৎ হায়দরাবাদের আরটিসি এক্স রোডের সন্ধ্যা থিয়েটারে পৌঁছয় অল্লুর আইনি দল।

আরও পড়ুনঃ আরও বাড়ল অল্লুর অস্বস্তি, পুষ্পা ২-তে পুলিশকে অপমানের অভিযোগ তুলে থানার দারস্ত কংগ্রেস নেতা

পদপিষ্ট মহিলা মৃত্যুর ঘটনাস্থল সন্ধ্যা থিয়েটারে পৌঁছন অল্লুর আইনি দল...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).