Nitin Gadkari: পুরনো গাড়ি নিয়ে বড় ঘোষণা নীতিন গড়কড়ির, ভিডিয়োতে শুনুন কী বললেন তিনি

ভারত সরকার ও সরকারের অধিগৃহীত গাড়িগুলি ১৫ বছর পেরোলেই ভেঙে ফেলতে হবে। কোনওভাবেই সেগুলি রাস্তায় চালানো যাবে না। এই নীতি মেনে চলার কথা কেন্দ্রীয় সরকারের তরফে সব রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।

Nitin Gadkari: পুরনো গাড়ি নিয়ে বড় ঘোষণা নীতিন গড়কড়ির, ভিডিয়োতে শুনুন কী বললেন তিনি
ফাইল ফটো (Photo Credits-ANI)

মু্ম্বই: ১৫ বছর পেরিয়ে গেলেই বাতিল করুন সরকারি ও সরকারের অধিগৃহীত গাড়িগুলি (Vehicles)। শুক্রবার একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যগুলিকে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী (Union Minister) নীতিন গড়কড়ি (Nitin Gadkari)।

মহারাষ্ট্রে (Maharashtra) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়কড়ি বলেন, "ভারত সরকার (GoI) ও সরকারের অধিগৃহীত গাড়িগুলি (GoI's undertakings) ১৫ বছর পেরোলেই ভেঙে ফেলতে হবে। কোনওভাবেই সেগুলি রাস্তায় চালানো যাবে না। এই নীতি (policy) মেনে চলার কথা কেন্দ্রীয় সরকারের তরফে সব রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকেও তাদের প্রতিটি দপ্তরে থাকা ১৫ বছরের পুরনো বাস, লরি ও গাড়িগুলিকে বাতিল করে দিক।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 04:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).