ED Conducts Raids At 17 Places In Kerala & Tamil Nadu: কেরল ও তামিলনাড়ুর ১৭টি জায়গায় অভিযান ইডি-র
অবৈধভাবে বিলাসবহুল গাড়ি বিক্রি ও রেজিস্ট্রেশনের তদন্তে কেরল এবং তামিলনাড়ুর ১৭টি জায়গায় বুধবার অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, দক্ষিণী অভিনেতা দুলকার সলমন, পৃথ্বীরাজ-সহ বহু নামিদামী ব্যক্তিত্বের বাড়ি, প্রতিষ্ঠান ইডির নজরে রয়েছে।
কোচিতে অভিনেতা দুলকার সালমানের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে-
#WATCH | Kerala | ED's Kochi Zonal Office conducts search operations under Foreign Exchange Management Act (FEMA), 1999 at 17 locations across Kerala and Tamil Nadu in connection with the ongoing probe into the smuggling of high-end luxury vehicles and unauthorised foreign… pic.twitter.com/gOklcwj0P7
— ANI (@ANI) October 8, 2025
ইডির অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে বিলাসবহুল গাড়ির চোরাচালান চলছে ভারত-ভুটান এবং ভারত-নেপাল রুট ধরে। অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে চোরাই গাড়িগুলি। ঘুরপথে অবৈধভাবে রেজিস্ট্রেশনও চলছে। সূত্র মারফত এই খবর পেয়ে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’(FEMA, 1999)এর অধীনে তদন্তে নামে ইডি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 08, 2025 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

