Act of War: এবার থেকে ভারতের ওপর হওয়া যে কোনও সন্ত্রাসকেই যুদ্ধের অংশ হিসেবে ধরা হবে, ঘোষণার পথে কেন্দ্র

এবার থেকে ভারতের ওপর হওয়া যে কোনও সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি আক্রমণকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্ট অফ ওয়ার (Act of War) হিসেবে ধরে তার জবাব দেওয়া হবে।

Act of War: এবার থেকে ভারতের ওপর হওয়া যে কোনও সন্ত্রাসকেই যুদ্ধের অংশ হিসেবে ধরা হবে, ঘোষণার পথে কেন্দ্র
Turkish Kamikaze Drone recovered in J&K (Photo Credits: ANI)

India-Pakistan Tension: আর সহ্য নয়। অনেক রক্ত ঝরছে। এবার থেকে ভারতের ওপর হওয়া যে কোনও সন্ত্রাসবাদী হামলা বা জঙ্গি আক্রমণকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বা অ্যাক্ট অফ ওয়ার (Act of War) হিসেবে ধরে তার জবাব দেওয়া হবে। এমন কথাই ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিশেষ সূত্র মারফত এমন খবরই প্রকাশ করে সংবাদসংস্থা এএনআই। গত দুদিনে পাকিস্তান বারবার ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। বীরের মত তা রুখে দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু এবার তার সাফ জবাব দেবে ভারত।

আজ, শনিবার দুপুরে নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিন বাহিনীর সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। জোর জল্পনা, পাকিস্তানকে যোগ্য জবাব দেবে ভারত। জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্য়ুর পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। আরও পড়ুন-Chandigarh, India Pakistan Conflict: দেখুন, ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যে জরুরি সেবার জন্য স্বেচ্ছাসেবক হতে চণ্ডীগড়ে জনজোয়ার

ভারতের ওপর সন্ত্রাস মানেই যুদ্ধের অংশ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2025 04:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).