বাহারি পদের সামনে বসে শুধু ছবি তোলো, খাওয়া যাবে না- শান্তিপুরে মহিলাদের নিয়ে অনুষ্ঠানে এমনই অভিযোগ!

পাতে পড়ে আছে লোভনীয় পদ। সবাইকে ভাল করে বসানো হল। গর্ভবতী মহিলাদের খাওয়াদাওয়া নিয়ে সে এলাহি আয়োজন। যতই হোক ভাল খেলে, সুস্থ থাকবেন।

বাহারি পদের সামনে বসে শুধু ছবি তোলো, খাওয়া যাবে না- শান্তিপুরে মহিলাদের নিয়ে অনুষ্ঠানে এমনই অভিযোগ!
প্রতীকী ছবি। (Photo Credits: Wikimedia Commons)

শান্তিপুর, ২৮ জুলাই: Santipur-পাতে পড়ে আছে লোভনীয় পদ। সবাইকে ভাল করে বসানো হল। গর্ভবতী মহিলা (Pregnant Women)-দের খাওয়াদাওয়া নিয়ে সে এলাহি আয়োজন। যতই হোক ভাল খেলে, সুস্থ থাকবেন। শুক্রবার নদিয়ায় গর্ভবতী মহিলাদের পুষ্টি সচেতনার অনুষ্ঠানটা সেভাবেই শুরু হয়েছিল। কিন্তু তারপরই তাল কাটে। হতে চলা মায়েদের লোভনীয় পদের সামনে বসিয়ে ছবি তোলার পরই সবাইকে বাড়ি চলে যেতে বলা হয়।

টেলিগ্রাফ সহ নানা সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে খবর। সেই অনুষ্ঠানে বাহারি পদের সামনে ছবি তুলে ফিরে আসা সাত মনাসের গর্ভবতী ২৫ বছরের মহিলা মৌমিতা সাঁধুখা-র স্বামী বিশ্বজিৎ সাঁধখা এই বিষয়ে অভিযোগ জানিয়ে বলেছেন, এটা মহিলাদের অপমান ছাড়া আর কিছু না। সু পুষ্টি দিবস উপলক্ষ্যে শান্তিপুরে হয়েছিল এই অনুষ্ঠান। আরও পড়ুন-বন্যা কভার করতে গিয়ে গলা সমান জলে দাঁড়িয়ে রিপোর্টিং পাকিস্তানের সাংবাদিকের

রাজ্যজুড়ে শিশু কল্যাণ সার্ভিসের নানা কর্মসূচির সঙ্গে শান্তিপুরে ২০ জন গর্ভবতী মহিলাকে নিয়ে হয়েছিল এই অনুষ্ঠান। অভিযোগ, প্রথমে ওই ২০জন মহিলাকে একে এক নিজেদের পছন্দ মত আসনে বসতে বলা হয়। তারপর তাদের সামনে প্লেটে চার রকমের শাক সব্জী, সোয়াবিনের ঝোল, ডিমের ঝোল এবং পায়েশ দেওয়া হয়। তারপর চলে খাবার প্লেটের সামনে তাদের হাসি মুখের ছবি। খাবার প্লেটের সামনে দাঁড়িয়ে মহিলাদের একের পর এক ছবি তোলা হতে থাকে প্রচারের উদ্দেশ্যে। ফোটো তোলা হয়ে গেলে মহিলাদের হাতে খাবারের ছোট প্য়াকেট ধরিয়ে বাড়ি ফেরত পাঠিয়ে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকা এক মহিলার অভিযোগ, আয়োজকদের মধ্যে থেকে এক ব্যক্তি তাদের প্লেটে হাত দিতেও বারণ করেন। তিনি বলছেন, ''আমরা খেতে আসিনি। তবু এটা আমাদের অপমান।''

(The above story first appeared on LatestLY on Jul 28, 2019 06:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).