Photo Credits: ANI

আদানা: তুরস্ক (Turkey) ও সিরিয়ায় (Syira) ভূ্মিকম্পের আসার পরেই সবার প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত (India)। এনডিআরএফ (NDRF) থেকে ভারতীয় সেনা (Indian Army), সবাই দল পাঠিয়ে ছিল ভূমিকম্প বিধ্বস্ত দুটি দেশকে সাহায্য করতে।

সেখানে যাওয়ার পর ভারতীয়রা কী করেছেন তা দেখেছে গোটা বিশ্ব। যার ফল স্বরূপ সম্মান পাচ্ছেন পৃথিবীর সর্বপ্রান্তে। তুরস্কের বাসিন্দারাও আল্লার সঙ্গে তুলনা করছেন তাঁদের সাহায্যকারীদের। শুক্রবার তুরস্কের ভূমিকম্প বিপর্যস্ত এলাকাগুলি থেকে উদ্ধার (rescue) ও তল্লাশি অভিযান (search operations) চালিয়ে ফেরার পথে আদানা বিমানবন্দরে (Adana Airport) তার জ্বলন্ত উদাহরণ দেখতে পেলেন ভারতীয় এনডিআরএফ দলের সদস্যরা (India's NDRF personnel)। তাঁরা যখন বিমানবন্দরে প্রবেশ করেন তখন সেখানে থাকা সবাই তাঁদের হাততালি দিয়ে অভিনন্দন জানাতে থাকেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট করা ৫৫ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, ভারতীয় এনডিআরএফ দলের সদস্যরা বিমানবন্দরের গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেখান থাকা মানুষরা হাততালি তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন। আর উষ্ণ অভ্যর্থনা (warmly welcomed) পেয়ে হাসিমুখে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভিডিয়োটি দেখে তাঁদের অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরাও।

দেখুন ভিডিয়ো: