কুয়ের্নাভাকা, ৯ জুন: উদ্বোধনের খানিক পরেই ভেঙে পড়ল সেতু (Bridge Collapse)। হুড়মুড়িয়ে নিচে পড়লে জন কুড়ি লোক। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর (Mexico) কুয়ের্নাভাকা (Cuernavaca) শহরে। জানা গিয়েছে, সেতু ভেঙে পড়ে কমপক্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের কারোর হাতের বা কারোর পায়ের হাড় ভেঙেছে। এদিকে, সেতু ভেঙে পড়ার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে গিয়েছে।
স্থানীয় প্রশাসন এক বিবৃতিতে বলেছে যে চার সিটি কাউন্সিল সদস্য, অন্য দুই কর্মকর্তা এবং একজন স্থানীয় সাংবাদিক আহত হয়েছেন এবং তাঁদের খাদ থেকে স্ট্রেচারে করে তুলে আনতে হয়েছে এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আরও পড়ুন: Bus Conductor Offering Water To All The Passengers: বাসে উঠলেই যাত্রীর দিকে এগিয়ে দিচ্ছেন জল, সোশ্যাল মিডিয়ায় সমাদৃত এই বাস কন্ডাক্টর
Footbridge collapse during reopening ceremony in Mexico pic.twitter.com/Kn4X554Ydk
— Adrian Slabbert (@adrian_slabbert) June 9, 2022
কাঠের পাটাতন এবং ধাতুর চেন দিয়ে তৈরি ঝুলন্ত সেতুটি সম্প্রতি পুনর্নির্মাণ করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সেটির উদ্বোধন হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ফিতে কেটে ঝুলন্ত সেতুর উদ্বোধন করেন সিটির মেয়র হোসে লুইস উরিওস্তেগুই। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে একদল লোক ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আচমকা সেতুটি ভেঙে পড়ে সবাই নিচে পড়ে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মেয়রের স্ত্রী সহ অন্য লোকজন ১০ ফুট নিচে পড়ে যান।