তৃতীয় বিয়ে করতে চলেছেন স্বামী, রাস্তাতেই যুবককে পেটালেন প্রথম ও দ্বিতীয় স্ত্রী, (দেখুন ভিডিও)
দুবার পর পর বিয়ে করার পরেও সাধ মেটেনি। তৃতীয় বারের জন্য ম্যাট্রিমনি সাইটে পাত্রী খুঁজছিলেন যুবক। জানতে পেরেই প্রথম ও দ্বিতীয় স্ত্রী ওই যুবকের উপরে চড়াও হন। তাঁর অফিসের সামনেই উত্তম মধ্যম দেন যুবককে। আক্রান্তের নাম এস অরবিন্দ ওরফে দীনেশ (২৬) (S. Aravind alias Dinesh)। ওই যুবকের বিরুদ্ধে বধূ নির্যাতেনর অভিযোগ রয়েছে।
চেন্নাই, ১১ সেপ্টেম্বর: দুবার পর পর বিয়ে করার পরেও সাধ মেটেনি। তৃতীয় বারের জন্য ম্যাট্রিমনি সাইটে পাত্রী খুঁজছিলেন যুবক। জানতে পেরেই প্রথম ও দ্বিতীয় স্ত্রী ওই যুবকের উপরে চড়াও হন। তাঁর অফিসের সামনেই উত্তম মধ্যম দেন যুবককে। আক্রান্তের নাম এস অরবিন্দ ওরফে দীনেশ (২৬) (S. Aravind alias Dinesh)। ওই যুবকের বিরুদ্ধে বধূ নির্যাতেনর অভিযোগ রয়েছে। বিয়ের কিছু দিন পরেই তাঁর আর স্ত্রীকে পছন্দ হত না। তখনই মারধর শুরু করে দিতেন, প্রাণে বাঁচতেই আগের দুই স্ত্রী দীনেশকে ছেড়ে গিয়েছেন। স্বামী যে ফের বিয়ের ব্যবস্থা শুরু করেছে, জানতে পেরেই তাঁর অফিসে চলে আসেন দুই স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিনাড়ুর কোয়েম্বাটোরে (Coimbatore)।
এদিকে অফিসের বসকে গোটা ঘটনাটি বলে দীনেশকে চাকরি থেকে বরখাস্তের অনুরোধ জানান তাঁরা। তবে বস কর্মচারীকে ছাঁটাই করতে রাজি না হওয়ায় অফিসের প্রবেশদ্বারের সামনেই অপেক্ষা করতে থাকেন দুই মহিলা। দীনেশ অফিসে এলেই তাঁকে পাকড়াও করে চলে চড় থাপ্পড়। মহিলা দুজনের পরিবারের লোকজনও তাঁদের সঙ্গে যোগ দিলে বিষয়টি বিক্ষোভের আকার নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দীনেশের বিরুদ্ধে নারী নির্যাতন ও প্রতারণার অভিযোগ দায়ের করেন দুই মহিলা। তৃতীয় বিয়ের আয়োজন করার জন্য দীনেশকে মারধরের ঘটনাটির ভিডিও তুলেছিলেন প্রত্যক্ষদর্শীদের কেউ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ভাইরাল হয়ে যায়। আরও পড়ুন-মন্ত্রী হতে চাইলে প্রথমেই কালেক্টর-এসপির কলার চেপে ধরো, পড়ুয়াদের কী বললেন ছত্তিশগড়ের মন্ত্রী? (দেখুন ভিডিও)
Coimbatore - Man gets brutally beaten for searching a new bride by his 2 wives whom he hasn’t divorced yet!!
After whacking him, the women hand him over to the cops.. pic.twitter.com/H7Tis4cEPQ
— Pramod Madhav (@madhavpramod1) September 11, 2019
জানা গিয়েছে, দীনেশ একটি বেসকারি ফার্মের কর্মী। ২০১৬-তে তিনি প্রিয়দর্শিনী (Priyadarshini) নামের এক মহিলাকে বিয়ে করেন। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীকে মারধর করতেন তিনি। বাধ্য হয়েই নির্যাতিতা প্রিয়দর্শিনী শ্বশুর শাশুড়িকে বিষয়টি জানান, তবে গুণধর ছেলের কর্মকাণ্ড নিয়ে মাথা ঘামাননি বাবা-মা। এরপর স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ করে তিরুপুরে বাপের বাড়িতে ফিরে যান ওই গৃহবধূ। স্ত্রী চলে যেতেই দ্বিতীয় বিয়ের জন্য ম্যাট্রিমনি সাইটে মেয়ে খুঁজতে শুরু করেন দীনেশ। সেখানে ডিবোর্সি অনুপ্রিয়ার (Anupriya) সঙ্গে তাঁর পরিচয় হয়। অনুপ্রিয়ার একটিবছর দুয়েকের ছেলেও রয়েছে। চলতি বছরের এপ্রিলেই অনুপ্রিয়াকে বিয়ে করেন দীনেশ। মাস দুয়েক সব ঠিকঠাক ছিল। আচমকাই একই পদ্ধতিতে অনুপ্রিয়াকেও মারধর শুরু করেন দীনেশ। সেই অত্যাচার সহ্য় করতে না পেরেই ছেলেক নিয়ে বাপের বাড়িতে ফিরে যান অনুপ্রিয়া। এরপর ফের বিয়ের জন্য ম্যাট্রিমনি সাইটে মেয়ে দেখা শুরু করেন দীনেশ, খবর পেয়েই এদিন স্বামীকে শিক্ষা দিতে হাজির হন প্রিয়দর্শিনী ও অনুপ্রিয়া।
(The above story first appeared on LatestLY on Sep 11, 2019 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

