চণ্ডীগড়: ছোট্ট একটি পোমেরানিয়ানকে (Pomeranian)নিয়ে রাস্তায় ঘুরতে বেরিয়ে ছিলেন একজন ব্যক্তি। আচমকা তার উপর চড়াও হয়ে বাচ্চা পোমেরানিয়ানকে মেরে ফেলার পাশাপাশি ওই ব্যক্তিকে জখম করল একটি কানে কোরসো (Cane Corso) প্রজাতির বড় কুকুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের (Chandigarh) সেক্টর ৩৭ বি (Sector b) এলাকায়।

পরে এই মর্মান্তিক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই খুনি কুকুরটির মালিককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাস্থলের পাশে থাকা একটি বাড়ির সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বাড়ির কাছের রাস্তায় তাঁর ছোট্ট কুকুরটিকে নিয়ে বেরিয়েছেন। আচমকা তাদের উপর এসে চড়াও হয় একটি বড় কুকুর. বিপদের আশঙ্কা বুঝে ছোট্ট কুকুরটি নিজের কোলে তুলে নিয়ে রক্ষা হয়নি। ঝাঁপিয়ে পড়ে ছোট কুকুরটিকে মেরে ফেলে তার মালিককেও জখম করে বড় কুকুরটি।