Kali Puja 2022: আজ কালীপুজো, চতুর্দশী পেরিয়ে কখন শুরু হবে অমাবস্যা তিথি? জেনে নেব দ্বীপান্বিতা কালী পুজোর সময়

মানুষের বিশ্বাস, মা কালী অসুখ বিনাশিনী ৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি ৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার ৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা ৷

Kali Puja 2022: আজ কালীপুজো, চতুর্দশী পেরিয়ে কখন শুরু হবে অমাবস্যা তিথি? জেনে নেব দ্বীপান্বিতা কালী পুজোর  সময়

হিন্দুশাস্ত্রমতে অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শক্তির আরাধনা। কালী রূপের পাশাপাশি এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী (Lakshmi Puja)-গণেশের পুজো (Ganesh Puja) রূপেও পুজিত হন দেবী। এই কালীপুজোকে দ্বীপান্বিতা কালীপুজোও বলা হয়।

সোমবার অমাবস্যা তিথি  ২৪ অক্টোবর সন্ধে ৪টে ৫৭ মিনিট ৬ সেকেন্ডে শুরু হবে। পরের দিন ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টে ২৬ মিনিট ২৬ সেকেন্ডে ছাড়বে অমাবস্যা। অমৃত যোগ- অমৃত যোগ থাকবে সকালে ৭টা ২০-রাত্রি ৩টে ১৬ মিনিট পর্যন্ত।

 মানুষের বিশ্বাস, মা কালী অসুখ বিনাশিনী ৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি ৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার ৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা ৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক ৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন ৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন ৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক ৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী ৷

 

(The above story first appeared on LatestLY on Oct 24, 2022 01:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).