Rice water for hair fall: চুল পরে যাচ্ছে? চাল ধোয়া জলেই কামাল
বর্তমানে ছেলে-মেয়ে উভয়েরই চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ দূষিত আবহাওয়া এবং মাথায় নিয়ম না মেনে বাজারের চলতি শ্যাম্পু ব্যবহার করা এবং অন্যান্য কিছু কেমিক্যাল ব্যবহার করা।এমনই একটি জিনিস রয়েছে যেটি আপনি শ্যাম্পু করার আগে মাথায় ব্যবহার করলে নতুন করে চুল গজাবে।
আজকাল বিভিন্ন কারণে অনেকেরই অল্প বয়সেই চুল পড়ে যায়। দেখা দেয় টাক। টাকে চুল গজানোর জন্য বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন। চিকিৎসকের পরামর্শে অনেকে ট্রিটমেন্ট করেন। বিভিন্ন রকম ওষুধ শ্যাম্পু বা বিজ্ঞাপনে ফাঁদে পড়ে অনেক টাকা খরচা করে ফেলেন। মাথা ভর্তি চুল কে না চায়। চুল মানুষের সৌন্দর্যের অন্যতম দিক। হেয়ার স্টাইল এর উপর নিজের লুক ভালো মন্দ নির্ভর করে। তাই টাক পড়ে গেলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। এই অবস্থায় অনেকে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেন চুল পড়া বন্ধ করতে এবং টাকে চুল গজানোর জন্য।
বর্তমানে ছেলে-মেয়ে উভয়েরই চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ দূষিত আবহাওয়া এবং মাথায় নিয়ম না মেনে বাজারের চলতি শ্যাম্পু ব্যবহার করা এবং অন্যান্য কিছু কেমিক্যাল ব্যবহার করা। এছাড়াও আমাদের অনিয়মিত খাদ্যাভ্যাস এবং চর্বি এবং তেল জাতীয় খাবার বেশি খাওয়ার কারণেও চুল পড়তে শুরু করে দেয়। কারণ এর থেকে পেটের গন্ডগোল হয়, অম্বলের সমস্যা দেখা দেয়। এই জায়গা থেকেই শুরু হয়ে যায় চুল পড়া।। এমনই একটি জিনিস রয়েছে যেটি আপনি শ্যাম্পু করার আগে মাথায় ব্যবহার করলে নতুন করে চুল গজাবে।
চাল ধোয়া জল মাথায় ব্যবহার করুন। ম্যাজিকের মতো কাজ দেবে। দু চামচ চাল রাতে জল দিয়ে ভিজিয়ে নিন। তবে চাল ভেজানোর আগে ভালো করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে চাল ধোয়া হলে পরিশুদ্ধ জল দিয়ে ভিজিয়ে দিন। স্নান করার আগে মাথায় ওই চাল ধোয়া জল ব্যবহার করুন প্রায় কুড়ি মিনিট রেখে দিন এরপর শ্যাম্পু করে মাথা ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে দারুন ফল পাবেন। এছাড়া ভাত-সিদ্ধ হওয়ার পর ভাতের মাড় ঠান্ডা করে নিন। স্নান করার আগে সেই মাড় চুলে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চুল। তাতেও কাজ হবে। এছাড়া আরও একটি সিরাম তৈরি করতে পারেন চুলের জন্য। এক চামচ চাল গুঁড়ো, এক চামচ কফি পাউডার, এক চামচ ভ্রিংরাজ গুঁড়ো, এক চামচ আমলকি পাউডার। এই সমস্ত মিশ্রণ গুলি এটি কাচের গ্লাসে এক গ্লাস জল নিয়ে ভিজিয়ে দিন রাতে । সকালে চুলে স্প্রে করুন অথবা হালকা ম্যাসাজ করুন। তারপর আধঘন্টা রেখে স্নান করে নিন। এতে চুল পড়া বন্ধ হবে চুল বৃদ্ধি পাবে এবং চুলের পুষ্টি যোগাবে।
এই ঘরোয়া পদ্ধতি প্রয়োগ করলে আপনি উপকার পাবেন। একদিকে যেমন চুল পড়া বন্ধ হবে, চুলের পুষ্টি যোগাবে এবং চুলের বৃদ্ধি হবে। এক কথায় চুলের সমস্যা থেকে মুক্তি পাবেন।
(The above story first appeared on LatestLY on May 04, 2025 09:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

