Shab-e-Miraj 2024 Date: শব-ই-মেরাজ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ দিন, কবে পড়েছে এই দিনটি? জেনে নিন এই দিনের গুরুত্ব
ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী সপ্তম মাসকে বলা হয় রজব (Rajab) মাস। মুসলমানদের মতে, রজব মাসে চতুর্থ রাশিদুন খলিফা হজরত আলী (Hazarat Ali) জন্মগ্রহণ করেছিলেন। এই মাস শাবান ও পবিত্র রমজান মাসের আগে আসে। এই মাসে ইসলামি ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু দিন থাকার কারণে, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাঁরা এই মাসকে পুণ্য অর্জনের মাস বলে মনে করেন।
২০২৪ সালের ১২ জানুয়ারী, শুক্রবার সন্ধ্যায় রজবের চাঁদ দেখার পর, ১৩ জানুয়ারী, শনিবার রজবের প্রথম তারিখ হিসাবে ধরা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পালন করা হবে শব-ই-মেরাজ (Shab-e-Miraj)। দিনটি ইসলামিক বিশ্বাস এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে 'দ্য নাইট জার্নি' (The Night Journey) নামেও পরিচিত। ২৭ রজব (শবে মেরাজ) ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের আরও কিছু জায়গায় ইংরেজি ক্যালেন্ডারের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এটি একটি ঐতিহাসিক রাত, যা ইসলামি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে ইসলামের ইতিহাসে এটি একটি শারীরিক ও আধ্যাত্মিক যাত্রা। শবে মেরাজকে ইসরা ও মেরাজ এই দুই নামে ভাগ করা হয়।
অন্যদিকে মান্যতা রয়েছে, হজরত ইমাম জাফর সাদিকের, রজব মাসের ২২ তারিখে মৃত্যু হয়েছিল। এই দিনটি কুন্দে নামেও পরিচিত। এই দিনে সকল মুসলমান নিজ নিজ বাড়িতে খির তৈরি করেন এবং হজরত ইমাম জাফর সাদিকের নামে ফাতিহা পাঠ করেন। অনেকে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের বাড়িতে নেমন্তন্ন করে ভোজনও করান।
(The above story first appeared on LatestLY on Jan 25, 2024 04:03 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

