প্রদোষকালে শিব পুজো করা হয়। প্রদোষ ব্রতের সময় মহাদেব ও মাতা পার্বতীর পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। প্রদোষ উপবাস প্রতি মাসে দুবার আসে, তবে ত্রয়োদশীর ধনতেরাস উৎসবে পালন করা হবে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের প্রদোষ উপবাস। এই দিন থেকেই শুরু হবে দীপাবলি উৎসব। প্রদোষ কালের সময় সন্ধ্যায় প্রদোষ ব্রত পুজো করা গুরুত্বপূর্ণ।

কার্তিক মাসের প্রথম প্রদোষ ব্রত পালন করা হবে ২০২৪ সালের ২৯ অক্টোবর। যেহেতু এই দিনটি মঙ্গলবার, তাই প্রদোষ ব্রতকে বলা হবে ভৌম প্রদোষ ব্রত। পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে ২৯ অক্টোবর সকাল ১০:৩১ মিনিটে এবং শেষ হবে ৩০ অক্টোবর দুপুর ০১:১৫ মিনিটে। শিব পুজোর শুভ সময় থাকবে ২৯ অক্টোবর সন্ধ্যা ০৫:৩৮ মিনিট থেকে রাত ০৮:১৩ মিনিট পর্যন্ত।

কার্তিক মাসের প্রথম ভৌম প্রদোষ উপবাসের সঙ্গে একই দিনে পালন করা হবে ধনতেরাস। তাই প্রদোষে লক্ষ্মীর সঙ্গে শিবের পুজো করা ফলদায়ক হবে। এই দিনে সূর্যাস্তের পর শিবলিঙ্গে দই, ঘি ও দুধ দিয়ে অভিষেক করে মহাদেব এবং দেবী লক্ষ্মীকে চালের ক্ষির তৈরি করে নিবেদন করতে হবে। বিশ্বাস করা হয় যে এমন করলে ব্যবসা বা চাকরিতে কখনও অর্থের অভাব হয় না এবং পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়।