২০২৪ সালে ২১ আগস্ট পালন করা হবে সিনজারা অর্থাৎ ধামোলি উৎসব। এই উৎসবটি বিশেষভাবে পালন করা হয় রাজস্থানে। ২২ আগস্ট পালন করা হবে বদি তিজ বা সাতুরি তিজ বা কাজরি তিজ। এই দিনে সারাদিন উপবাস করেন মহিলারা। সন্ধ্যায় চন্দ্রদেবের দর্শনের পর পুজো করে ছাতু, ঋতুফলের মতো খাবারের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন মহিলারা।
২০২৪ সালে ২১ আগস্ট দুপুর থেকে সারা রাত এবং ভোরে সূর্যোদয়ের আগে সঞ্চালিত হয় ধামোলি। সূর্যোদয়ের আগে বিভিন্ন ধরনের মিষ্টি, ফলমূলের মতো খাবার খাওয়া হয়। সকালে এই খাবার খাওয়ার পর আবার ঘুমাতে যাওয়া হয়। করভা চৌথ-এর মতোই নিয়ম হয় ধামোলিতে। সকালে স্নান করে মন্দিরে দর্শন করে মহিলারা ১৬বার দোলনা দোলেন। তারপর জল পান করেন উপবাস করা মহিলারা।
মহিলারা সিনজারা অর্থাৎ ধামোলি উৎসবে তাদের হাতে মেহেন্দি লাগান এবং তারপর পরের দিন পালন করেন হরিয়ালি তিজের উপবাস। যোধপুর শহর থেকে শুরু হওয়া এই ঐতিহ্য বর্তমানে সারা দেশে ব্যাপক ধুমধাম করে পালন করা হচ্ছে। যোধপুরের সঙ্গে জয়পুর, বিকানের, আজমের, এমনকি দিল্লি এবং মুম্বাই শহরেও পালন করা হচ্ছে ধামোলি উৎসব।