Daughters day 2022: বিশ্ব কন্যা সন্তান দিবস উপলক্ষে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা,কন্যা সন্তানদের গুরুত্ব দিয়ে উদযাপন করুন বিশেষ এই দিন
কন্যা সন্তানেরা প্রকৃতপক্ষে যে কোনও পিতা-মাতার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ। দিনটি কন্যাদের অস্তিত্বকে লালন করার জন্য এবং ভালবাসার বন্ধনকে সম্মান করার জন্য পালন করা হয়।
আজ সেপ্টেম্বরের চতুর্থ রবিবার। আর এই দিনেই পালিত হয় বিশ্ব কন্যা সন্তান দিবস (Daughters Day 2022)। যদিও কিছু দেশে চতুর্থ রবিবারের হিসাবে না গিয়ে, পয়লা অক্টোবর কন্যা দিবস পালন করে। কন্যা সন্তান পরিবারের আলো। কন্যা সন্তানদের গুরুত্ব ও তাদের বিষয়ে সচেতনতা তৈরির জন্য আজকের এই দিবসের উৎপত্তি। মেয়ে সন্তান ছেলে সন্তানের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এবং তাদের জন্ম যে উদযাপনের বিষয় সেই বিষয়ে সকল অভিভাবকদের বার্তা দেওয়াই এই দিনটির উদ্দেশ্য।
লেটেস্টলি বাংলার(Latestly Bangla) তরফ থেকে বিশ্ব কন্যা সন্তান দিবসের বিশেষ দিনে এই সুন্দর মেসেজগুলি আপনি পাঠাতে পারেন আপনার কন্যা ও কন্যাসম সকলকে।





(The above story first appeared on LatestLY on Sep 25, 2022 07:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

