আজ মোক্ষগুণদম বিশ্বেশ্বরায়ার (Mokshagundam Visvesvaraya) জন্মদিন, তাঁকে শ্রদ্ধা জানিয়ে ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার দিবস (Engineer's Day) পালন করা হয় প্রতি বছরের ১৫ সেপ্টেম্বর। ‘ভারত রত্ন’(Bharat Ratna) প্রাপ্ত এই বিখ্যাত ইঞ্জিনিয়ার 'ফাদার অফ মডার্ন মাইসোর' (Father Of Modern Mysore) নামে পরিচিত ছিলেন। শিক্ষাবিদ, অর্থনীতিবিদ এবং বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার স্কলার বিশ্বেশ্বরায়া ভারতের ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বিশেষ নজির সৃষ্টি করেছিলেন। এই ফিল্ডে তাঁর ভূমিকা ও অবদান ছিলও খুবই গুরুত্বপূর্ণ।
আজকের এই বিশেষ দিনে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যুক্ত সকলের জন্য লেটেস্টলি বাংলার (Latestly Bangla) তরফ থেকে রইল শুভেচ্ছা বার্তা।




