Durga Puja 2025: দুর্গা পুজোর মহাভোগ, খিচুড়ি থেকে পায়েস, ভোগের থালায় এই পদ সাজিয়ে দেবীকে করুন তুষ্ট

প্রথমেই রয়েছে ভোগের খিচুড়ি। এই প্রসাদ যেন অমৃত। সোনা মুগের ডাল, গোবিন্দভোগ চালের সঙ্গে ভেজে নিয়ে, জিরে কিংবা পাঁচফোড়ন সহযোগে রান্না। তার সঙ্গে ঘি যোগ করে, সেই খিচুড়ি যখন মায়ের ভোগে দেওয়া হয়, সেই অন্ন প্রসাদ যেন হয়ে ওঠে অমৃত সমান।

Durga Puja 2025: দুর্গা পুজোর মহাভোগ, খিচুড়ি থেকে পায়েস, ভোগের থালায় এই পদ সাজিয়ে দেবীকে করুন তুষ্ট
Durga Puja Mahabhog (Photo Credit: X)

Durga Puja 2025: আজ চতুর্থী। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই হবে মায়ের বোধন। শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। সারা বছর ধরে বাঙালি অপেক্ষা করে থাকে এই কটা দিনের জন্য।  এই ৫ দিন ধরে খাওয়াদাওয়া, ঘোরাঘুরি, সব করে নেয় বাঙালি। তাইতো দুর্গা পুজো (Durga Puja) মানেই বাঙালির শিকড়ে টান। দেশ, বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির বাড়িতে ফেরার পালা। পুজোর টানে গোটা পৃথিবীর যে যে প্রান্তে বাঙালি ছড়িয়ে রয়েছে, তাঁরা প্রত্যেকে বাংলায় ফেরেন। ফেরেন মাটির টানে। তাই দুর্গা পুজো যেন অনন্য। এই শারদ উৎসবের সঙ্গে তুলনা চলে না কোনও কিছুর।

দুর্গা পুজো আসতেই বিভিন্ন বাড়ির পুজোর যেমন তোড়জোড় শুরু হয়ে যায়, তেমিন পুজোর প্যান্ডালগুলোতেও চলে সাজো সাজো রব। এই কদিন বাঙালি যেমন ঘরেও খায় পেট পুরে, তেমনি মায়ের ভোগ দিয়েও চলে উদর পূর্তির পালা।

আরও পড়ুন: Durga Puja 2025: দুর্গা পুজো এবং নবরাত্রির মধ্যে পার্থক্য কোথায়, উৎসব থেকে খাওয়াদাওয়া বাঙালি কোথায় পৃথক অন্যদের থেকে, জানুন

আজ রইল সেই সমস্ত মহাভোগের খোঁজ, যা ছাড়া দেবী দুর্গা অন্ন প্রসাদ হয় না। দেখুন সেই তালিকা...

মুগ ডাল, গোবিন্দ ভোগ চালের খিচুড়ি

প্রথমেই রয়েছে ভোগের খিচুড়ি। এই প্রসাদ যেন অমৃত। সোনা মুগের ডাল, গোবিন্দভোগ চালের সঙ্গে ভেজে নিয়ে, জিরে কিংবা পাঁচফোড়ন সহযোগে রান্না। তার সঙ্গে ঘি যোগ করে, সেই খিচুড়ি যখন মায়ের ভোগে দেওয়া হয়, সেই অন্ন প্রসাদ যেন হয়ে ওঠে অমৃত সমান।

লাবড়া 

খিচুড়ির সঙ্গে কোনও কোনও জায়গায় দেবীর ভোগে বাধাকপি কিংবা আলুর দম থাকে। তবে লাবড়া বা পাঁচমিশেলি সব্জি যেন অনন্য। বিভিন্ন ধরনের মরশুমি সবজি,  কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা দিয়ে রান্না করা হয়। শেষ নামানোর আগে ভাজা জিরের গুড়ো ছড়িয়ে দিয়ে দেবীর ভোগের বাটায় তা তোলা হয়। যার স্বাদ, গন্ধে ম ম করে পুজো প্যান্ডাল।

লুচি 

লুচির কথা না বললেই নয়। যাঁরা দেবীকে অন্ন ভোগ চড়ান না, তাঁরা সুচির ব্যবস্থা করেন। ময়দায় ময়ান দিয়ে, ঘিয়ে ভেজে তোলা হয় এই সাদা ফুলকো লুচি।

৫ রকম ভাজা 

খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুনী কিংবা কাকরোল ভাজা দেওয়া হয় ভোগের প্রসাদের থালায়।

পায়েস 

সমস্ত মহাভোগের শেষ পদ হল এই পায়েস। দুধ ঘন করে জাল দিয়ে, তার সঙ্গে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস মিশিয়ে গোবিন্দ ভোগ চাল সহযোগে তৈরি করা হয় পায়েস।

(The above story first appeared on LatestLY on Sep 26, 2025 01:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).