AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 8 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজকের দিনটি আপনার ভালো যাবে। সাংষারিক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি কমে আসতে শুরু করবে। ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবেন।

বৃষ: বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। কাজের লোক বা অধিনস্ত ড্রাইভারের উপর কোনো কারনে বিরক্ত হতে পারেন। মানসিক অস্থিরতা কমিয়ে রাখুন।

মিথুন:মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি প্রেমের জন্য শুভ। সৃষ্টিশীল কাজের মধ্যে থাকাতে চারুকারু শিল্পীরা ব্যস্ত থাকতে পারেন।

কর্কট:কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সাংসারিক কাজে ব্যস্ততার। গৃহ সংস্কারের প্রয়োজন হতে পারে। আত্মীয়র কাছ থেকে কিছু টাকা সাহায্য পাওয়ার সম্ভাবনা। মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে।

সিংহ: সিংহ রাশির জাতক জাতিকার দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগে সাফল্যের। ব্যবসায়ীক যোগাযোগে ছোট ভাই বোনের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীর কোনো আচরন আপনাকে ব্যথিত করতে পারে।

কন্যা: কন্যা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল আদায়ের চেষ্টায় কিছু অগ্রগতি হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি চলতে থাকবে।

তুলা:আপনার মানসিক অস্থিরতার অবশান আশা করতে পারেন। ব্যবসায়ীক বা পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না। জীবন সাথীর সাথে কিছু ভুল বুঝাবুঝির আশঙ্কা।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভিসা সংক্রান্ত জটিলতার কারনে অনেকে বিপদে পড়তে পারেন। দূরের যাত্রায় সাবধানতা অবলম্বন করতে হবে।

ধনু :ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কিছু বকেয়া বিল পেতে পারেন। ব্যবসায়ীক কাজে সাফল্য লাভ।

মকর: মকর রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। সাঙ্গঠনিক কাজে সম্মানিত হতে পারেন। আপনার কোনো সিদ্ধান্তর কারনে কেউ উপকৃত হবে।

কুম্ভ: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি ধর্মীয় কাজে সাফল্য লাভের। বৈদেশিক ব্যবসা বাণিজ্য নিয়ে কিছু দুঃশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে।

মীন: মীন রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। মানসিক অস্থিরতা ও শারীরিক দূর্বলতা ভোগাবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তর্কে বিতর্কে জড়াতে যাবেন না।