AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 6 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ একটি নতুন সম্পর্ক শুরু হতে চলেছে। সামাজিক মর্যাদা বাড়বে। কিন্তু কাজের জায়গায় আপনার রাগ নিয়ন্ত্রণ না করলে সমস্যায় পড়বেন। বন্ধুদের সাথে লম্বা ছুটিতে ঘুরতে যেতে পারেন।

বৃষ : অকারণে বেশি কাজ করতে হতে পারে আজ। চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে মনোমালিন্য হতে পারে। নতুন পরিকল্পনায় মনোযোগ দিন। হঠাৎ করে কোনও সুবিধা পেতে পারেন।

মিথুন : চাকরি বা ব্যবসা সম্পর্কিত সমস্যাগুলি আজ মিটে যাবে। কিছু লাভও হতে পারে। কোনও কাজকে ছোট করে ভাববেন না। রাতের দিকে বন্ধু-বান্ধব এবং পরিবারের সাথে আনন্দে কাটবে।

কর্কট : প্রতিপক্ষের সমালোচনায় মন না দিয়ে আজ নিজের কাজ চালিয়ে যান। সফলতা আসবেই। সামাজিক যোগাযোগ বাড়বে। বন্ধুদের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন।

সিংহ : আজ দিনটি প্রতিকূল হতে পারে। মনে বিরক্তি থাকবে। ভিড় জায়গা এড়িয়ে চলুন। কঠোর পরিশ্রমে নতুন কিছু অর্জন করবেন। সামাজিক দায়বদ্ধতাও বাড়বে। আজ কোনও অচেনা ব্যক্তির সাথে কাজে না নামাই ভালো।

কন্যা : পরিবারের সময় কাটিয়ে আনন্দ পাবেন। বিরূপ পরিস্থিতিতে নিজেকে সংযত রাখুন। সৃজনশীল কাজে আগ্রহ থাকবে আজ। সন্ধ্যার দিকে হঠাৎ কোনও লাভ হতে পারে। সরকারি সহায়তাও পেতে পারেন।

তুলা : কর্তৃপক্ষের সাথে সমস্যায় মানসিক অশান্তি। ভ্রমণের পরিকল্পনা স্থগিত হতে পারে। বাড়ির সম্পত্তি নিয়ে শত্রুতার সম্ভাবনা। ব্যবসায় বিশেষজ্ঞের পরামর্শ কাজে আসতে পারে।

বৃশ্চিক : আজ আপনার মধ্যে বিশেষ কিছু করে দেখানোর অস্থিরতা থাকবে। কোনও সরকারি প্রতিষ্ঠান থেকে সুবিধা পেতে পারেন। নতুন উদ্যমে এগিয়ে চলুন। সন্ধ্যায় ছেলে মেয়েদের থেকে সুসংবাদ পাবেন।

ধনু : আজ একটি বিশেষ কাজের জন্য অর্থ প্রাপ্তি হবে। ধর্ম ও আধ্যাত্মিকতায় আপনার বিশ্বাস বাড়বে। নতুন যোগাযোগ আসবে। রোজকার রুটিনে হাঁপিয়ে না উঠে নিজের অতীত পর্যালোচনা করুন। তাতে উপকার পাবেন।

মকর : আজ কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমস্যা হতে পারে। যদিও আপনি তা সামলে নেবেন। দিনের শেষে অতিথির আগমনে ব্যয় বাড়বে। পুণ্যকাজে আশাপূরণ হবে।

কুম্ভ : আজ আপনার সাফল্যের দিন। যানবাহন বা জমি কেনা হতে পারে। গৃহস্থালির কাজ উপভোগ করবেন। তবে মনে অস্থিরতা তৈরি হতে পারে। সব নিয়ে দিনটি ভালো মন্দে কাটবে।

মীন : আজকের দিনটি শিশুদের সমস্যা সমাধান করতেই কেটে যাবে। কোনও প্রতিযোগিতায় জিততে পারেন যা আপনাকে খুশি করবে। তবে আবহাওয়ার পরিবর্তনে শারীরিক সমস্যা হতে পারে। সাবধানে থাকুন।