AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 5 May 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: সকালের দিকে কীটপতঙ্গ থেকে একটু সাবধান থাকুন। সংসারে ব্যয় কমানো নিয়ে আলোচনা। শত্রুর জন্য মনে ভয় বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধির পরিচয় দিতে হবে। কোনও নামী স্থানে কাজের যোগাযোগ হবে। আজ রাগ সামলে রাখতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে।

বৃষ: কাজ নিয়ে মনে ক্ষোভ বাড়তে পারে। সংসারের জন্য শান্তির কামনা করুন। টাকা-পয়সা বা অন্য কিছু পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে। শত্রুর থেকে মুক্তি লাভ। ধর্ম সংক্রান্ত কোনও ব্যাপারে দান করতে হতে পারে। আজ পারিবারিক বিরোধ অনেক দূর পর্যন্ত যাবে। আজ সকালের দিকে কোনও ক্ষতি হতে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। শারীরিক সমস্যা বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। পেটের সমস্যা বাড়বে।

মিথুন: প্রেমে বিরহ বাড়তে পারে। সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে। প্রেমে শান্তি আসতে পারে। চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বাড়বে। পেটের সমস্যা বাড়বে। বন্ধুর থেকে ভালোবাসা পেতে পারেন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বাড়তি কোনও খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। বাবার শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি।

কর্কট: আজ আশা ভঙ্গ হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। সামাজিক কোনও কাজের জন্য নাম–যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ। কোনও আত্মীয়ের খারাপ খবর আসতে পারে। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। আজ একটু একা থাকতে ভালো লাগবে। জমি-বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে। কাজের জায়গায় বিবাদ বাড়বে।

সিংহ: প্রয়োজনের অতিরিক্ত বাক্যলাভ না করা ভালো হবে। সারাদিন শরীরে কষ্ট বাড়তে পারে। ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। কোনও আত্মীয়ের বাড়িতে যেতে হতে পারে। প্রেমে আঘাত আসতে পারে। খেলাধূলায় সাফল্য আসতে পারে। বিয়ের ব্যাপারে আনন্দের খবর পাবেন। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। বাড়তি কোনও খরচের জন্য চিন্তা বাড়তে পারে। শেয়ারে অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকুন।

কন্যা: উন্নতির সুযোগ পেতে পারেন। অসুখের জন্য শরীরে যন্ত্রণা বৃদ্ধি। প্রেমের জন্য বিরহ আসতে পারে। আজ কোনও বন্ধুর থেকে ভালো সাহায্য পাবেন। ব্যবসায় কারও খারাপ ব্যবহার পেতে পারেন। সম্পত্তির ব্যাপারে কোনও অশান্তি আসতে পারে। সন্তানের ব্যাপারে অশান্তির আশঙ্কা। বাড়িতে অশান্তির জন্য আজ মন ভালো থাকবে না। রক্তচাপ বাড়তে পারে।

তুলা: বাড়িতে আজ অনেক অতিথি আসতে পারে। আজ সকালের দিকে আপনার মনের মতো পরিবেশ পেতে পারেন। কর্মস্থানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা। বাড়তি খরচের যোগ রয়েছে। চিকিৎসার জন্য চিন্তা বৃদ্ধি। নীতির দিকে দিয়ে কোনও কাজ নিয়ে বিবাদ। বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি। ভালো কাজে খরচ বাড়তে পারে। বাড়িতে বাজে খবর আসার আশঙ্কা।

বৃশ্চিক: সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। রহস্যজনক কিছু আবিষ্কার করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে। বাবার সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা। স্ত্রীর সঙ্গে তর্কের ফলে আজ ক্ষতি হতে পারে।

ধনু: গাড়ি চালকদের আজ একটু সাবধানে থাকতে হবে। কোনও কারণ ছাড়া অপমানিত হতে পারেন। তবে ভ্রমণের ভাল যোগ আছে। নিজের জেদের জন্য ক্ষতি হতে পারে। সম্পত্তি নিয়ে আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে।

মকর: অনুরাগ বাড়তে পারে সংগীতের প্রতি। আজকের দিনটি আয়ের দিক দিয়ে ভালো। বন্ধুর জন্য কোনও ভালো কাজ করতে পারেন। ব্যবসায় কোনও নতুন ব্যবস্থা নিতে হবে। তৃতীয় ব্যক্তির জন্য চিকিৎসার খরচ বৃদ্ধি। অফিসে তর্কাতর্কির আশঙ্কা।

কুম্ভ: রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসতে পারে। আজ সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। অযথা কোনও অশান্তি আসতে পারে। প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। অতিরিক্ত কথা বলবার জন্য কর্মস্থানে বিবাদ। ব্যবসায় কারও সঙ্গে তর্ক। সন্তানের জন্য কোনও চিন্তা।

মীন: ভালো কাজ না হওয়ার জন্য মানসিক কষ্ট পেতে পারেন। কাজের জন্য নতুন কিছু চেষ্টা করতে পারেন। আজ আপনার হাতে কোনও জিনিসের ক্ষতি হতে পারে। সন্তানকে নিয়ে চাপ বাড়তে পারে। পেটের সমস্যা বাড়বে।