Horoscope Today, 8 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ প্রিয়জনদের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে যোগাযোগ বাড়বে। আপনার উদ্যম আজ আপনাকে সাফল্য এনে দেবে। বাচ্চাদের সাথে সময় কাটাতে পারেন।
বৃষ : পরিবারের কারো কাছে টাকা ধার নিয়ে থাকলে তা আজই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। এই নিয়ে পরে পরিস্থিতি জটিল হতে পারে। বন্ধুদের সাথে আজ নতুন করে যোগাযোগ হবে। কর্মক্ষেত্রে উদ্যোগের অভাব লক্ষ্য করা যাবে।
মিথুন : ব্যবসায়ীদের ক্ষেত্রে আজ ক্ষতির সম্ভাবনা। প্রভাবশালী ব্যক্তিদের সংস্পর্শে এসে আজ কাজে নতুন উৎসাহ পাবেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের সুফল পাবেন আজ। সন্ধ্যায় কিছুটা সময় একান্তে কাটান।
কর্কট : আজ শরীর ভালো থাকবে। আপনার কাজ প্রভাবশালী ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করবে। আজ বাড়িতে একটি মিলনউৎসবের আয়োজন হতে পারে। বন্ধুদের আমন্ত্রণ জানান। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন।
সিংহ : আজ আকস্মিক কোনও লাভ আপনার আর্থিক সঙ্গতি বাড়িয়ে তুলবে। সুযোগসন্ধানী বন্ধুদের এড়িয়ে চলুন। আজ শরীর ভালো থাকবে। আজ অফিস থেকে কিছু সময় বাঁচিয়ে নিজের পছন্দের কাজে ব্যয় করুন।
কন্যা : আজকের দিন সম্পূর্ণ বিশ্রামে কাটান। স্নায়ুতন্ত্রের চাপ আপনাকে অসুস্থ করতে পারে। আপনার ব্যক্তিগত উন্নতি সমগ্র পরিবারকে গর্বিত করবে। কোনও ভাষণ বা মিটিঙয়ে উপস্থিত থাকায় যোগাযোগ বাড়বে।
তুলা: আজ মন হালকা থাকবে। জীবনকে উপভোগ করবেন। আজকে নতুন বিনিয়োগ লাভজনক হবে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। বাবা মায়ের আশীর্বাদ পাবেন। নতুন বন্ধু পেতে পারেন।
বৃশ্চিক : কিছু পরিস্থিতি মনে উদ্বেগ তৈরি করবে। তবে অল্প সময়েই তা কেটে যাবে। স্ত্রীয়ের সাথে আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
ধনু : আর্থিক বিষয় নিয়ে চিন্তা করার সময় এসেছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা ভেবে সঞ্চয় শুরু করা উচিৎ। ঘরের কাজে আজ স্ত্রীকে সহায়তা করুন। অবসর সময়ে শৈশবের স্মৃতি রোমন্থনে কাটবে।
মকর : মুল্যবান কোনও জিনিস আজ হাতছাড়া হতে পারে। বাড়ি বদলের জন্য আজ চেষ্টা করতে পারেন। ঘরের মানুষদের সাথে এব্যাপারে আলোচনা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছে সমালোচিত হতে পারেন।
কুম্ভ : বহু মানুষের নানা চাহিদা মেটাতে গিয়ে আজ হিমসিম খাবেন। আর্থিক উন্নতি হবে। সুযোগসন্ধানী বন্ধু এবং প্রিয়জনদের থেকে দূরে থাকুন। খরচ নিয়ন্ত্রণ করুন। শরীর অসুস্থ হতে পারে। সাবধান থাকুন।
মীন : আজ অতিরিক্ত খাওয়াদাওয়া এড়িয়ে চলুন। নিজের ওজনকে ঠিক রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে নিজের ধারনা উপস্থাপন করে প্রশংসা পাবেন। অবসর সময় পরিবারের সাথে কাটান।