AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 6 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি: আজ কোনও বিষয়ে জেদ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্র বিশেষ ভাল নয়। পিতার শারীরিক অবস্থার অবনতি।

বৃষ রাশি: সংসারে অশান্তি মিটতে দেরি আছে। আজ মিথ্যে অপবাদে ফাঁসতে পারেন। পেটের যন্ত্রণা বৃদ্ধি।   ভ্রমণে গিয়ে অপদস্থ হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ কোনও ব্যক্তির জন্য পড়ে থাকা কার্য সিদ্ধি।

মিথুন রাশি: বাড়িতে অতিথি সমাগমে চিন্তার উদয়। কারও জন্য চারিত্রিক অবনতি। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ। সারা দিন পারিবারিক শান্তি বজায় থাকবে।

কর্কট রাশি: ভুল কোনও কাজে আপনার অর্থক্ষতি হতে পারে। সংসারে অর্থনৈতিক সমস্যা থাকবে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়বিক অসুখে ভোগান্তির যোগ।

সিংহ রাশি : প্রতিভা বিকাশের আজ বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। রক্তপাত থেকে সাবধান থাকুন।

কন্যা রাশি: কোনও আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে। খেলাধুলোতে সাফল্য আসতে পারে। বিবাহ ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে। ব্যবসার দিকে আয়ের পরিমাণ বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে।

তুলা রাশি: সন্তানদের উপর একটু নজর দেওয়া প্রয়োজন। হঠাৎ করে জীবনে অনেকটা পরিবর্তন আসতে চলেছে। অর্থের দিক থেকে বাবার কাছে সাহায্য পেতে পারেন। আজ সারা দিন খুব দৌড়ঝাঁপ করে কাটাতে হতে পারে।

বৃশ্চিক রাশি: গোপন কোনও আশা সফল হতে চলেছে। হঠাৎ করে অসৎ কাজের জন্য পুলিশি ঝামেলায় ফাঁসতে পারেন। বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি হতে পারে।

ধনু রাশি: সন্তানের পড়াশোনায় অগ্রগতির যোগ। আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক।

মকর রাশি : মা বাবার সঙ্গে কোনও বিবাদ মিটতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি দেখা দেবে। নিম্ন বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ।

কুম্ভ রাশি : কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।

মীন রাশি : প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞানচর্চায় অগ্রগতির যোগ।