AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 6 October 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আজ আপনাকে কিছু জরুরী সিদ্ধান্ত নিতে হবে। এর ফলে আপনার মানসিক টানাপোড়েন বজায় থাকবে। কর্মক্ষেত্রে কাজের অতিরিক্ত চাপ আপনাকে পরিবারের সাথে সময় কাটানোর অবসর দেবেনা।

বৃষ : পরিবারে সকলের সহায়তায় আজ বড় কোনও কাজে সাফল্য আসবে। নতুন কোনও বিনিয়োগ আজ লাভের মুখ দেখতে পারে। অফিসের কাজের চাপ বেশি থাকায় প্রেমিকাকে সময় দিতে পারবেন না।

মিথুন : কোনও যৌথ ব্যবসা বা ঝুঁকিপূর্ণ বিষয়ে আর্থিক বিনিয়োগ না করাই ভাল। গর্ভবতী মায়েদের আজ নিজের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার। ব্যবসায়ীদের কাজে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

কর্কট : আজ কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে কোনও বিষয়ে মতভেদ তৈরি হতে পারে। এর ফলে আপনার মানসিক উদ্বেগ স্বাভাবিক কাজে মন বসতে দেবে না। আপনার জীবনে বহু প্রতীক্ষিত কিছু ঘটতে পারে।

সিংহ : কিছু দুঃস্বপ্ন আপনাকে তাড়া করে বেড়াতে পারে। কোনও বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে যাবেননা। কর্মক্ষেত্রে সকলের থেকে ভালবাসা পাবেন। বিবাহিত জীবনে কোনও সুখবর আসতে পারে।

কন্যা : নিজের মধ্যে থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে দিন। নতুন উদ্যমে কাজ শুরু করুন। নিজেকে সংযত রাখুন। রাগের মাথায় কিছু করে বসলে পরে তার জন্য পস্তাতে হতে পারে।

তুলা: শরীরকে বিশ্রাম দিন। আর্থিক উন্নতি হলেও সাথে সাথে ব্যয় বেড়ে যাবে। বাড়ির ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সাথে আলোচনা করুন। আত্মীয়দের সহায়তায় কার্যসিদ্ধি হবে।

বৃশ্চিক : কারোর উপর বিদ্বেষ করবেন না। এতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। ফলে আপনার কাজের ক্ষমতা কমে যাবে। পরিবারের দরকার অনুযায়ী কাজ করুন। যথা সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।

ধনু : আজ অনেক দিন ধরে চলে আসা অসুখ সেরে যাবে। ব্যবসায়ে লাভ হবে। পরিবারের সাথে একটি শান্তিপূর্ণ দিন উপভোগ করুন। কোনও অবৈধ কাজে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে।

মকর : আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। এর দ্বারা অনেক কাজ সহজ হয়ে যাবে। আপনি অন্যকেও তাদের নিজস্ব কাজে অনুপ্রাণিত করবেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে পরিচিতি বাড়বে।

কুম্ভ : স্ত্রীয়ের পরামর্শে আজ অবসাদ কাটিয়ে উঠে নতুন উদ্যমে কাজ শুরু করবেন। আজ অনেকটা সময় কাটবে পরিবারের সাথে আমোদপ্রমোদ করে। পূজা অনুষ্ঠানে খরচ বাড়বে।

মীন : আজ মন আনন্দে থাকলেও কিছু কারণে অকারণ উত্তেজনা আসতে পারে। এগুলি বেশি আমল দেবেননা। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এর ফলে আপনার প্রচুর খরচ হবে।