AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 5 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : সঠিক সময়ে সঠিক কাজ আপনাকে সাফল্য দেবে। উপার্জন বেশি হলেও নানা দিক থেকে খরচ বেড়ে যাবে। বাচ্চাদের নিয়ে কিছু সময় কাটবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে।

বৃষ : দীর্ঘদিনের অসুস্থতা থেকে মুক্তি পাবেন। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে স্ত্রীয়ের সাথে আলোচনা করতে পারেন। সন্ধ্যায় বন্ধুদের সাথে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ফাঁকা সময়ে একান্তে ধ্যান করুন।

মিথুন : আজকের সারাদিন কর্মব্যস্ততায় কাটবে। কাজের চাপ থেকে মুক্তি পেতে রাতে পরিবারের সাথে কোথাও নৈশভোজে যেতে পারেন। আজ কাউকে ঋণ দেবেন না। তার ফলে আপনার আর্থিক অবস্থা টানাটানি হতে পারে।

কর্কট : খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে। আরও বেশি অর্থ উপার্জনের জন্য বেশি বিনিয়োগ করুন। বন্ধু এবং আত্মীয়দের সাথে মজা করে কিছু সময় কাটবে। সহকর্মীদের সহায়তায় কাজে সাফল্য আসবে।

সিংহ : কিছু প্রতিকূলতা আসতে পারে আজ। কিন্তু নিজেকে শান্ত রেখে আপনার কাজ করে যান। সাফল্য আসবেই। আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের সহায়তায় কিছু ব্যবসায়িক লাভ হতে পারে। প্রেমে প্রত্যাখ্যাত হতে পারেন।

কন্যা : সম্পত্তি সংক্রান্ত কারবার থেকে অনেক লাভ পাবেন। বাচ্চাদের সাথে সময় কাটিয়ে মনে আনন্দ পাবেন। কোনও বড় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। কর্মক্ষেত্রে নতুন উদ্যমে কাজ শুরু করুন।

তুলা: নিজের উপর বিশ্বাস রাখুন। আপনার খুশি থাকাই আপনার শারীরিক কষ্টকে লাঘব করবে। অংশীদারি কারবারে মতানৈক্য থেকে সমস্যা হতে পারে। সুযোগ সন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন।

বৃশ্চিক : মনের দৃঢ়তা বাড়াতে জপ ধ্যানে সময় কাটান। আর্থিক সমস্যা আজ মিটে যাবে। নতুন কোনও দীর্ঘস্থায়ী আর্থিক সুবিধা আজ আপনার জন্য অপেক্ষা করে আছে। অফিসের কাজে আজ গতি আসবে।

ধনু : আজ নিজের উদ্যোগে কারও সহায়তা ছাড়াই অর্থ উপার্জন হবে। আপনার সহায়তায় আজ কারও জীবন বাঁচতে পারে। আজকে কাজের ফাঁকে অবসর মিলবে। প্রেমিকের সাথে সংযত ব্যবহার করুন।

মকর : আপনার সমস্যার সমাধান পেতে সকলের সাথে আলোচনা করুন। আপনার মেধা আজ আপনার নিজের এবং সকলের উপকারে আসবে। আপনার পেশাদারিত্বে কর্মক্ষেত্রে প্রকল্প সম্পূর্ণ হবে।

কুম্ভ : আপনার আর্থিক উন্নতি হবে। সাথে সাথে ব্যয় ও বাড়বে। বাচ্চাদের সাথে কোমল ব্যবহার করুন। জোর করে কিছু চাপিয়ে দেবেন না। বাড়ির লোক আপনার সাথে কোনও নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে পারে।

মীন : আজ শরীরচর্চার মধ্যে দিয়ে স্বাস্থ্য ভালো থাকবে। বিদেশে ব্যবসা করা মানুষদের জন্য আজ আর্থিক অবস্থার অবনতি হতে পারে। আপনার অনুভূতির কথা সকলের কাছে প্রকাশ করুন। দীর্ঘ প্রতীক্ষার পর আপনার আশা পূরণ হবে।