Horoscope Today, 4 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : কর্মক্ষেত্রের নিষ্প্রাণ কাজ আপনাকে ব্যাজার করে দেবে। সন্ধ্যায় বাচ্চাদের সাথে কিছু সময় কাটিয়ে মানসিক অবসাদ থেকে মুক্ত হতে পারেন। আর্থিক সমস্যা নিয়ে পরিবারে বিবাদ হতে পারে।
বৃষ : অলসতা ত্যাগ করুন। এটি শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই ক্ষতিকর। নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কারোর কাছে প্রকাশ করবেন না। ভ্রমণের সুযোগ আসবে।
মিথুন : আপনার নিরলস উদ্যম এবং ধৈর্য আপনাকে সাফল্য এনে দেবে। আবেগের বশবর্তী হয়ে কিছু করবেন না। ভালোবাসার মানুষের সাথে রুক্ষ ব্যবহার করবেন না। কোথাও ঘুরতে গিয়ে পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।
কর্কট : অনেক দিনের আশা আজ পূরণ হবে। অতিরিক্ত খরচে লাগাম না দিলে কখনই অর্থ সঞ্চয় করতে পারবেন না। আপনার প্রচেষ্টা আজ কর্মক্ষেত্রে প্রশংসা পাবে। শ্বশুরবাড়ির তরফ থেকে কোনও দুঃসংবাদ আসতে পারে।
সিংহ : আপনার শরীরে দুর্বলতা থাকবে। তাই ভ্রমণের পরিকল্পনা এড়িয়ে চলুন। দিনের শেষে আর্থিক অবস্থার উন্নতি হবে। সন্তানদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। স্ত্রীয়ের সাথে পরামর্শ করে কাজ করুন।
কন্যা : অত্যাধিক কাজের চাপ আপনাকে বিরক্ত করে তুলবে। ভাইবোনেদের সাহায্যে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আর্থিক লাভ এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় কাজ করে সময় নষ্ট করবেন না।
তুলা: যোগব্যায়াম আপনাকে শারীরিক এবং মানসিক ভাবে সবল রাখবে। পুরানো বিনিয়োগগুলি থেকে আজ লাভ করতে পারবেন। পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়ায় মনে অশান্তি হতে পারে।
বৃশ্চিক : আজকের দিনটিতে আপনি খুশি থাকবেন। উত্তেজনা দমন করুন। বিদেশি জমিতে বিনিয়োগ আজ লাভ দেবে। অনেক কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে কর্মক্ষেত্রে সাফল্য আসবে। কেনাকাটার সময় অপব্যয় করবেন না।
ধনু : আপনার শরীর ভালো না থাকায় মনঃসংযোগে অসুবিধা হবে। অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ আপনাকে আনন্দিত করবে। কারও ব্যক্তিগত সমস্যায় সমাধান করতে গিয়ে বিপাকে পড়তে পারেন।
মকর : মানসিক চাপ থাকবে। বন্ধুদের সাথে কিছু সময় কাটিয়ে হালকা লাগতে পারে। গাড়ি চালানোর সময় সাবধান থাকুন। প্রেমের বেদনা আজ আপনাকে বারবার আঘাত করবে। নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারেন।
কুম্ভ : কোনও ভ্রমণের পরিকল্পনা আপনাকে আনন্দিত করবে। সামাজিক জমায়েতে যোগ দিয়ে মন খুশি হবে। আজ জীবনে নতুন প্রেম আসতে পারে। তবে নিজের উত্তেজনা সামাল দিতে চেষ্টা করুন।
মীন : আপনার শরীর ঠিক রাখতে আজ খেলাধুলায় কিছু সময় কাটান। পরিবারকে নিয়ে কোনও সামাজিক কার্যকলাপে যোগ দিতে পারেন। অকারণ খরচ করবেন না। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে।