Horoscope Today, 31 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনার দ্রুত সিদ্ধান্তের কারণে বহুদিনের সমস্যার সমাধান হবে। আপনার অধৈর্যর কারণে কাছের মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। কোনও সাহিত্য পত্রিকা বা বই পড়ে আনন্দ পাবেন।
বৃষ : আজ আপনার শরীর মন ভালো রাখতে যোগব্যায়াম করুন। কোনও প্রতিবেশী টাকা ধার চাইলে তার সবদিক বিচার করে তবেই ধার দিন। তাড়াতাড়ি অফিসের কাজ মিটিয়ে বাড়ি ফিরে পরিবারের সাথে সময় কাটান।
মিথুন : আজ অত্যাধিক ব্যস্ততা আপনার বিরক্তির কারণ হবে। কোনও নতুন বিনিয়োগ শুরু করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিৎ। কর্মক্ষেত্রে কোনও মানুষের সাথে তর্কাতর্কিতে মেজাজ খারাপ হতে পারে।
কর্কট : অত্যাধিক দুশ্চিন্তার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। মনের স্বাস্থ্য নিয়ে সজাগ থাকুন। আপনার আগে নেওয়া ঋণ শোধ করতে গিয়ে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
সিংহ : কিছু শারীরিক সমস্যা আজ ভোগান্তির কারণ হবে। আর্থিক সমস্যাও তৈরি হবে। আপনার বিচক্ষণতা দিয়ে পরিস্থিতির মোকাবিলা করুন। দূরের কোনও আত্মীয় আজ বাড়িতে আসতে পারেন।
কন্যা : ব্যাস্ত রুটিনের মধ্যেও সময় বের করে শরীরচর্চা করুন। স্বাস্থ্য ভালো থাকবে। বাড়িতে অতিথি আসতে পারে। তাদের সাথে কিছু সুন্দর সময় কাটবে। বেড়াতে যাওয়া পরিকল্পনা অসুস্থতার জন্য ভেস্তে যেতে পারে।
তুলা: আপনার স্পষ্টবাদিতা আজ আপনার অনেক কাছের মানুষকে দূরে সরিয়ে দিতে পারে। আজ আপনার কাজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কাজের শেষে একান্তে কিছু সময় কাটান। খোলা হাওয়ায় হাঁটতে যেতে পারেন।
বৃশ্চিক : কিছু পরিস্থিতি মনে উদ্বেগ তৈরি করবে। তবে অল্প সময়েই তা কেটে যাবে। স্ত্রীয়ের সাথে আর্থিক বিষয়ে আলোচনা করতে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতা দেখানোর সুযোগ পাবেন।
ধনু : আজ রাষ্ট্রীয় বিষয়ে সাফল্য আসবে। ঘরে ধন-সম্পদ বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবদের থেকে অনেক সুবিধা পাবেন। শত্রুদের বিরুদ্ধে জয়লাভ আত্মতৃপ্তি দেবে। রাতে শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মকর : নিজের স্বাস্থ্যের যত্ন নিন ভাগ্যের হাতে ছেড়ে দিলে খারাপ পরিস্থিতিতে পড়তে হতে পারে। অবসর সময় শিশুদের সাথে কাটিয়ে মনে শান্তি পাবেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন।
কুম্ভ : আজ শরীর ভালো থাকবে। আর্থিক অবস্থার ব্যাপারে সাবধান থাকুন। সকালেই আর্থিক লোকসানের সম্ভাবনা। সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। কর্মক্ষেত্র থেকেও সুসংবাদ আসবে।
মীন : স্ত্রীয়ের সাথে মতানৈক্যে সমস্যা বাড়তে পারে। কোনও রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। সমস্ত কাজ পরিকল্পনা করে করুন। অবসর সময় কাটান পরিবারের সাথে। মনে শান্তি পাবেন।