Horoscope Today, 30 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : শরীরচর্চা এবং খেলাধুলোয় কিছুটা সময় কাটান। আপনার ব্যক্তিত্ব আজ অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সকলের থেকে আজ সহায়তা পেলেও আজ আপনি কাউকে সহায়তা করতে সুযোগ পাবেন না।
বৃষ : আজ আপনি আত্মবিশ্বাসের সাথে অনেক কাজ করতে পারবেন। আর্থিক অবস্থা আজ ভালো হবে। দানধ্যানে কিছুটা টাকা খরচ হতে পারে। ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ।
মিথুন : আজ আপনার হাসি অনেকের যন্ত্রণার উপশম করবে। বন্ধুদের সাথে অনেকটা সময় আনন্দে কাটাবেন। স্ত্রীয়ের সাথে মতানৈক্য হতে পারে। কর্মক্ষেত্রে অধস্তনদের কথা শুনুন। তাদের সহযোগিতায় আপনার কাজ উদ্ধার হবে।
কর্কট : কর্মক্ষেত্রের চাপ বেড়ে যাওয়ায় আপনি পরিবারের মানুষজনকে সময় দিতে পারবেন না। এই নিয়ে মনোমালিন্য হতে পারে। অতিরিক্ত ভ্রমণের ফলে আপনি বিরক্ত হবেন। ঠান্ডা মাথায় সব কিছুকে সামলাতে হবে।
সিংহ : আপনার জমিয়ে রাখা অর্থ আপনাকে বড় সমস্যা থেকে মুক্ত করবে। সন্ধ্যায় বাড়িতে আত্মীয় আসতে পারে। তার ফলে কিছু সময় আনন্দে কাটবে। আজ সাফল্য অর্জনের সুযোগ আসছে। সেই সুযোগ কাজে লাগান।
কন্যা : আজ আপনার সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। ক্লান্তি আপনাকে হতাশ করবে। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় শুরু করতে পারেন। বাড়িতে আজ প্রতিকূল পরিবেশ যন্ত্রণাদায়ক হতে পারে। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন।
তুলা: আজ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনাকে সাফল্য এনে দেবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলার প্রয়োজন আছে। ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন। ফলে সঞ্চয় বাড়বে। জীবনসঙ্গীর চোখের যত্ন নিন।
বৃশ্চিক : সাধু ব্যক্তির থেকে ভালো পরামর্শ পেতে পারেন। কারোর ব্যবহার দেখে তাকে খারাপ ভাববেন না। পরিস্থিতি তলিয়ে দেখুন। পেশাদারী ক্ষেত্রে উন্নতি হবে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটান।
ধনু : কাজের চাপ এবং চিন্তা বেড়ে যাওয়া আপনাকে হতাশ করতে পারে। বাড়ির উন্নয়নমূলক কাজগুলি মিটিয়ে ফেলা দরকার। কাজের চাপ মিটিয়ে আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন।
মকর : মনের হতাশা কাটাতে বাচ্চাদের সাথে সময় কাটান। নিজেকে তরতাজা লাগবে। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে বিশেষজ্ঞের সাথে আলোচনা করুন। আবেগের বশে কিছু করবেন না।
কুম্ভ : আজ ব্যবসা থেকে প্রচুর লাভ হবে। ব্যবসায়িক বৃদ্ধি নতুন উচ্চতা পাবে। কিছুটা সময় অবসর যাপনের সুযোগ পাবেন। ব্যক্তিগত সমস্যা প্রকাশ্যে না আনাই ভালো। এতে শান্তি বজায় থাকবে।
মীন : আজ দীর্ঘ ভ্রমণের প্রয়োজন হতে পারে। ভ্রমণ শুরু করার আগে প্রবীণদের পরামর্শ এবং আশীর্বাদ নিন। ভাইয়ের থেকে সহায়তা পেতে পারেন। কাউকে সাহায্য করার আগে ভাবুন আপনার নিজের কাজ প্রভাবিত হবে কিনা।