Horoscope Today, 3 April 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ:আজকের দিনটিতে ব্যাবসায়ীদের অর্থনৈতিক কিছু ক্ষতি হতে পারে। বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু নেতিবাচকতাকে মনের মধ্যে আসতে দেবেন না। স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগব্যায়াম করতে পারেন। কোনো অপ্রত্যাশিত ব্যাক্তির আগমনে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আজ আপনি অত্যন্ত সংবেদনশীল থাকবেন। সঙ্গীকে সময় দিতে চেষ্টা করুন।
বৃষ:স্বাস্থ্য ভালো থাকবে। আজ বন্ধুদের সান্নিধ্যে ভালো সময় কাটাবেন। পরিচিত কারও মাধ্যমে নতুন উপার্জনের উৎস তৈরি হতে পারে। পরিবারের সঙ্গে কাটানো সময় আপনাকে শান্তি এনে দেবে। আপনার প্রেমের স্বপ্ন গুলি আজ পূর্ণ হবে। আজ আপনি স্ত্রী ভালোবাসাকে অন্তরে অনুভব করবেন।
মিথুন:নিজেকে আশাবাদী হতে প্রেরণা জোগান। অধৈর্য্য হলে চলবে না। আত্মীয় স্বজনদের বাড়িতে ডাকতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আজ আপনার এবং আপনার সঙ্গীর মাঝখানে তৃতীয় ব্যক্তি এসে পড়তে পারেন। কিন্তু দিনের শেষে ভুল বোঝাবুঝি মিটে যাবে। বিতর্ক এড়িয়ে চলুন।
কর্কট:পারিবারিক সমস্যা স্ত্রীর সঙ্গে ভাগ করে নিন। নতুন চুক্তিগুলি আকাঙ্ক্ষিত ফল দেবে না। বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কারও সঙ্গে ঝগড়া আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে। কিন্তু মেজাজ হারালে চলবে না। হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন।
সিংহ:বন্ধুরা সহায়ক হবেন। স্বাস্থ্য ভালো থাকবে আজ। প্রবল ইচ্ছা করলেও ভ্রমণ এবং অর্থব্যায় এড়িয়ে চলুন। ভালোবাসার জীবন আজ প্রস্ফুটিত হবে। ঘরের বাইরে খোলা বাতাসে কিছুটা হলেও সময় কাটান। মনে সারাদিন প্রশান্তি বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে একটি দারুণ দিন কাটাবেন।
কন্যা:ভাগ্য আজ আপনার উপর প্রসন্ন। প্রচুর অর্থাগমের যোগ। সারাদিন নিজের সঙ্গে কাটান, আরাম করুন। আজ প্রিয়জনকে অতীতের কোনো কিছুর জন্য ক্ষমা করবেন আপনি। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে। স্ত্রী মনের কথা জানাতে পারেন। বিচক্ষণতার জন্য কর্মক্ষেত্রে খ্যাতি লাভের সম্ভাবনা।
তুলা:আজ নিজের শখ পূরনে সময় দিতে পারেন। একাধিক উৎস থেকে অর্থাগমের সম্ভাবনা। অধৈর্য্য হবেন না, আপনার রূঢ় আচরণ কাছের মানুষদের আহত করে। ডেটে যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। আত্মীয় স্বজনদের থেকে দূরে গিয়ে এমন জায়গায় দিনটি কাটান যেখানে আপনি মানসিক শান্তি লাভ করেন। স্ত্রী আপনার জন্য ব্যস্ত হবেন।
বৃশ্চিক:নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান। বাজে খরচ এড়িয়ে চলুন। বেশি কিছু না করেও অন্যের দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। একজন বিশেষ বন্ধু আপনার দুঃখে সর্বদা পাশে থাকবেন। আজ নিজের জন্য পর্যাপ্ত সময় পাবেন, স্ত্রী এবং পরিবারকে সময় দিন। আজ আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসেন।
ধনু:স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। অর্থ ব্যয় এবং বিনিয়োগের ব্যাপারে যথার্থ বিচক্ষণ হোন। তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে খারাপ লাগে। কর্মক্ষেত্রে বসের সাহায্য পাবেন। সহকর্মীদের পরামর্শ বিরক্তির সঞ্চার করবে আপনার মনে। বিবাহিত জীবনে শান্তি থাকবে।
মকর:আধ্যাত্মিক চেতনার উত্থানের কারণে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। অচেনা ব্যক্তিদের কথায় করা বিনিয়োগে ভালো ফল পাবেন। আজ প্রেমের কোনো আশা নেই। আজ নিজের খেয়াল রাখুন। দুর্ঘটনা ঘটতে পারে এমন বস্তু বা কাজ থেকে বিরত থাকুন।
কুম্ভ:অত্যন্ত ব্যাস্ততায় কাটবে দিনটি। নিজেকে সময় দিতে গেলেও অফিসের কাজের চাপে তা সম্ভব হবে না৷ ভালোবাসার মানুষের সঙ্গে দারুণ সময় কাটবে।বিনিয়োগ করার আগে সমস্ত স্কিমগুলি খুঁটিয়ে দেখে নেবেন। সম্পর্ক ত্যাগের কথা ভাবলে তা অহেতুক অশান্তি সৃষ্টি করবে। প্রয়োজনে বন্ধুদের পাশে পাবেন না।
মীন:আজ বিনিয়োগ করার আগে সবকিছু ভালো করে খতিয়ে দেখে নেবেন। ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন আপনাকে খ্যাতি এনে দেবে। প্রেমিকার সঙ্গে ভালো সময় আপনাকে সুখি করে তুলবে। আজ আপনি সবার মধ্যমণি হয়ে উঠবেন। একেবারে একা সময় কাটাতে পারেন।