Horoscope Today, 29 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : নতুন কাজের সুযোগ আসতে পারে। নতুন পরিকল্পনার সাথে কাজ শুরু করুন। ব্যাবসায় অর্থ লগ্নী করার সূত্রে নতুন সংস্থার সাথে যোগাযোগ হবে। চাকুরীজীবীদের পদন্নোতির সম্ভাবনা।
বৃষ : আজ আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন, আপনার পারিবারিক সম্প্রীতি আপনাকে খুশি রাখবে। কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য কিছু সুবিধা পেতে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করতে পারেন।
মিথুন : আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ হবেন না। তাতে বিপদে পড়তে পারেন। নতুন বিনিয়োগের আগে সবদিক বিচার করুন।
কর্কট : আপনার প্রচুর আত্মবিশ্বাস থাকবে। ফলে কর্মক্ষেত্রে সব কাজ সহজেই হয়ে যাবে। সাফল্য আসবে। মেধার বিকাশ হবে। উচ্চশিক্ষার সুযোগ আসবে। জ্ঞানার্জনের জন্য অর্থব্যয় হবে।
সিংহ : শরীর ও মন ভালো থাকবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতে হবে। আকস্মিক কোনও দুঃখের সম্মুখীন হতে পারেন। ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। লুকানো শত্রুদের থেকে সাবধান থাকুন।
কন্যা : আজ কিছুটা আত্মবিশ্বাস পাবেন। লক্ষ্যগুলির প্রতি আপনার মনোযোগ একাগ্র হবে, লক্ষ্য অর্জনে সাফল্য পেতে পারেন। সৃজনশীলতা উন্নত হবে এবং শিল্পকর্ম, সিনেমা, গ্ল্যামারের প্রতি আগ্রহ দেখাবেন। আপনার বিরোধীরা নিয়ন্ত্রণে থাকবে।
তুলা: আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। নতুন উদ্যম অনেক আর্থিক লাভ দেবে। তবে আশেপাশের মানুষের সাথে সংযত ব্যবহার করার চেষ্টা করুন। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। সৃজনশীল কাজে বেশ কিছুটা সময় কাটবে।
বৃশ্চিক : ধৈর্য এবং একগ্রতার সাথে নিজের কাজ করে যান। সাফল্য আসবেই। নিজের দক্ষতাকে শানিয়ে নিন। অধস্তনদের সাথে সহজভাবে মিশুন। সকলের সাহায্য পাবেন। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো কোর্সে যোগ দেবে।
ধনু : মা বাবার পুরোনো স্বাস্থ্য সমস্যার সমাধান হবে। আইনি সমস্যার ক্ষেত্রে সুখবর পাবেন। পদোন্নতির সম্ভাবনা। কর্মসূত্রে কোথাও যাবার পরিকল্পনা করতে পারেন। বড় কাজের দায়িত্ব পাবেন। সম্পত্তিতে বিনিয়োগ লাভ দেবে।
মকর : বন্ধ হয়ে যাওয়া ব্যাবসা আজ আবার চালু হবে। অংশীদারদের বিবাদ মিটবে। অবিবাহিতদের বিবাহের বাধা দূর হবে। বিবাহিতদের দাম্পত্যসুখ। সরকারি চাকরিতে পদোন্নতি হতে পারে।
কুম্ভ : কর্মক্ষেত্রে অসন্তোষ বাড়তে পারে। তাড়াহুড়ো করে কাজ শেষ করে নিজের সাথে সময় কাটান। বাবা মায়ের শরীরের যত্ন নিন। নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ না করাই ভালো। সন্তানদের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। নিজের উচ্চশিক্ষার কথাও ভাবতে পারেন।
মীন : পারিবারিক ব্যবসায় বিনিয়োগ করতে পারেন এই সময়ে। নতুন ব্যবসা শুরু করার পক্ষেও এ’টি ভালো সময়। আর্থিক অবস্থার উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের সমস্যা মিটে যাবে। বিবাহিতদের পরিবারে সুখ বিরাজ করবে।