AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 29 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : অন্যকে সমালোচনা থেকে বিরত থাকুন। নাহলে আপনাকেই সমালোচিত হতে হবে। বাড়ির দরকারি জিনিসপত্র কিনতে আজ বেশি খরচ হবে।

বৃষ : আজ আপনার ইচ্ছা বাস্তবায়নের পরিকল্পনা শুরু হতে পারে। আয় বুঝে খরচ করুন। অপচয় করবেন না। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। নতুন প্রেমের সন্ধান পেতে পারেন আজ।

মিথুন : আজ কাজের চাপ কম থাকবে। তাই কিছুটা অবসর সময় থাকবে। হঠাৎ করে অনেক টাকা পেতে পারেন। পরিবারের কেউ অসুস্থ হতে পারেন। বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথাবার্তায় নতুন পরিকল্পনা পেতে পারেন।

কর্কট : স্বাস্থ্যের উন্নতি হবে আজ। সঞ্চিত টাকা সাবধানে রাখুন। সন্তানের জন্য সম্মানিত হতে পারেন কোনও সামাজিক অনুষ্ঠানে। কর্মক্ষেত্রে আজ মনের মতো কাজ পাবেন। কিন্তু অতিরিক্ত খরচের ব্যাপারে সাবধান হোন।

সিংহ : আজ ইচ্ছাশক্তির অভাব আপনাকে মানসিকভাবে দুর্বল রাখবে। অফিসের কাজ মিটিয়ে নিজের পছন্দের কিছু করতে সময় পাবেন। কাউকে ঋণ দিতে হলে সব দিক বিবেচনা করুন। সন্ধ্যা কাটবে বন্ধুদের সাথে।

কন্যা : নিজের প্রতি বিশ্বাস রাখুন। অন্যদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। নিজের জীবনসঙ্গিকে আজ আলাদা করে সময় দেওয়ার চেষ্টা করুন। আজ আপনি সকলের নজর আকর্ষণ করবেন।

তুলা: আজ সমস্ত কাজ খুব সহজেই হাসিল হবে। সপরিবারে কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো। স্ত্রীর সাথে ঝগড়া হতে পারে। সংযত থাকুন।

বৃশ্চিক : আজ আপনি সাহসের সাথে বিরূপ পরিস্থিতি সামলাবেন। কোনও অনুষ্ঠানে গিয়ে নতুন বন্ধু পেতে পারেন। আপনার নতুন পরিকল্পনা সকলকে উৎসাহিত করবে। মনে আজেবাজে চিন্তাকে ঠাঁই দেবেননা।

ধনু : নিজের অহংকারকে দমন করুন। অফিসের নানা সমস্যা উত্তেজনায় রাখতে পারে। রাতের দিকে আর্থিক লাভ হবে। কোনও বড় সুযোগ আসতে পারে। তবে সব দিক বিবেচনা করে সেই প্রকল্পে সামিল হোন।

মকর : বহুদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন। উত্তেজনা দমন করুন। আপনার রসবোধ আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। সন্তানের অসুস্থতাকে অবহেলা করবেন না। কাজের চাপে পরিবারকে সময় দিতে পারবেন না।

কুম্ভ : আজ বন্ধুর সহায়তায় অস্বস্তি থেকে মুক্তি পাবেন। দুশ্চিন্তা কাটাতে গান বাজনা করে সময় কাটান। কোনও দুঃসম্পর্কের আত্মীয়ের থেকে সুসংবাদ পেতে পারেন। অনেক গুলি সমস্যার ব্যাপারে আজ লক্ষ করুন।

মীন : আপনার বেহিসেবি জীবনযাপন পরিবারের সকলকে চিন্তিত করে তুলবে। সকলের থেকে নিজের কাজের প্রশংসা পাবেন আজ। এই নিয়ে পরিবারে সমস্যা তৈরি হতে পারে। বন্ধুর থেকে সহায়তা পাবেন।