Horoscope Today, 28 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : দীর্ঘদিন ধরে চলে অসুস্থতার সাথে লড়াই করতে হবে আজ। আত্মবিশ্বাস রাখুন। আত্মীয় এবং বন্ধুদের থেকে উপহার এবং উৎসাহ আপনার মন ভালো করে দেবে। বাণিজ্যিক কারণে ভ্রমণের প্রয়োজন হতে পারে।
বৃষ : আজ আপনার প্রচুর খরচ হবে। তবে বেশ কিছু উৎস থেকে আর্থিক লাভ হওয়ায় আপনাকে আর্থিক অসুবিধায় পড়তে হবে না। ঘর সাজিয়ে ঘরের পরিবেশ বদলে ফেলতে পারেন। মন ভালো থাকবে।
মিথুন : কাজের ফাঁকে যতটা সম্ভব বিশ্রাম নিন। বেশি খরচ করবেন না। আর্থিক বিনিয়োগের ব্যাপারে ঝুঁকি নেবেন না। ভালোবাসার মানুষের সাথে রুক্ষ ব্যবহার করে থাকলে ক্ষমা চান। ব্যবসায়ীরা অপ্রত্যাশিত লাভ পেতে পারেন।
কর্কট : গর্ভবতী মায়েদের বিশেষ যত্নের প্রয়োজন আছে। বাবার পরামর্শ মতো কাজ করুন। সাফল্য আসবে। কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন। বন্ধুদের সাথে দেখা হয়ে মন আনন্দে থাকবে।
সিংহ : কোনও আত্মীয়ের সহায়তায় ব্যবসায়িক ক্ষেত্রে লাভের মুখ দেখবেন। পরিবারের মানুষদের নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ঘনিষ্ঠ বন্ধুদের থেকে আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে উপদেশ নিন।
কন্যা : যোগব্যায়াম এবং যোগাভ্যাস আপনাকে তরতাজা রাখবে। আজ জীবনকে উপভোগ করুন। অকারণ দুশ্চিন্তা করবেন না। প্রেমিকার সাথে বিতর্ক এড়িয়ে চলুন। সম্পর্কে তিক্ততা আসতে পারে।
তুলা: আজ ধ্যান এবং যোগাভ্যাসের মধ্যে দিয়ে আপনার আধ্যাত্মিক উন্নতি হবে। আপনার পেশাগত সম্ভাবনা বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্য আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সফলতা আসতে পারে।
বৃশ্চিক : নিজেকে শান্ত রাখুন। এমন কাজ করুন যাতে মন শান্ত থাকে। অন্যের জন্য কাজ করে আপনার অনেক সময় নষ্ট হবে। নতুন করে প্রেমে পড়তে পারেন আজ। আগামীকালের জন্য কোনও কাজ ফেলে রাখবেন না।
ধনু : আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলি থেকে লাভ পাবেন। অলীক কল্পনার পিছনে না ছুটে বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। বন্ধুদের সাথে কিছু সময় কাটান। মন ভালো থাকবে। ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করবে।
মকর : আজ আপনার শারীরিক এবং মানসিক শক্তি কিছু কম থাকবে। তাই কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ খুব সাবধানে সামলান। আজ ঘরে নতুন অতিথি আসতে পারে।
কুম্ভ : সকলের মতামত নিয়ে কাজ করুন। সমস্যা থেকে বেড়িয়ে আসতে পারবেন। প্রেমের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ ভালো হবে। আপনার উপস্থাপনা প্রশংসা পাবে।
মীন : বিপদের মধ্যে থাকা মানুষদের সাহায্য করুন। তাতেই আপনার সার্থকতা। আর্থিক অপচয় বন্ধ করার প্রয়োজন আছে। ভালোবাসায় হটকারিতার আশ্রয় নেবেন না। আপনার জীবনসঙ্গীকে সময় দিন।