Horoscope Today, 26 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : পরিবারের সহযোগিতা এবং কঠোর পরিশ্রমের ফলে আজকে সাফল্য আসবে। বয়স্ক আত্মীয়দের থেকে আশীর্বাদ পাবেন। সময়ের অপচয় করবেন না। অবসর সময়ে সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন।
বৃষ : জীবনের সম্পর্কে উদার মনোভাব আনুন নিজের মধ্যে। অভিযোগ শুধুই হতাশার দিকে ঠেলে দেয়। আজ নিজের সম্পত্তি সাবধানে রাখুন। সহযোগিতার মধ্যে দিয়ে সাফল্য আসবে। বিকেলের বন্ধুদের সাথে হাঁটতে যেতে পারেন।
মিথুন : নিজের উপর বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসের অভাবে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আজ মা অথবা মামাবাড়ি থেকে আর্থিক সাহায্য পাবেন। অফিসে কাজের চাপ থাকায় পরিবারের জন্য সময় দিতে পারবেন না।
কর্কট : আজ পরিবার বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া হতে পারে। পরিবারের সাথে সুন্দর সময় কাটবে। প্রেমের ব্যাপারে প্রতারিত হতে পারেন। তাই সাবধান থাকুন। আগের কাউকে দেওয়া ঋণের টাকা ফেরত পেতে পারেন।
সিংহ : আজকের দিন জাঁকজমকের সাথে কাটবে। দুশ্চিন্তা কাটিয়ে মহান উদ্যোগে মেতে উঠুন। সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়তে পারে। আজ অবসর সময় একটু মুক্ত বাতাসে ঘুরে বেড়ান।
কন্যা : ঘুমন্ত অবস্থায় দেখা দুঃস্বপ্ন চিন্তায় রাখবে। অর্থের অভাবে কিছু কাজ আটকে থাকবে। দিনের শুরুতে ক্লান্তি থাকলেও পরের দিকে অবস্থার উন্নতি হবে। বিলাসের উপকরণে সময় কাটবে।
তুলা: আজ আপনাকে আর্থিক সমস্যার সাথে লড়তে হবে। তবে সন্ধ্যায় আর্থিক লাভ পেতে পারেন। কোনও সামাজিক জমায়েতে উপস্থিতি আপনার মন ভালো করবে এবং যোগাযোগ বাড়বে। বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন।
বৃশ্চিক : বন্ধুদের থেকে অনেক উপকার পাবেন আজ। কিছু বিনিয়োগ আজ যথেষ্ট লাভ দেবে। প্রিয়জনের সাথে কোথাও যাওয়া হতে পারে। ব্যবসায় লাভ হওয়ার নতুন কোনও পরিকল্পনা সফল হবে।
ধনু : আজ কাজের সূত্রে অনেকের সাথে বন্ধুত্ব হবে। মামারবাড়ির পক্ষ থেকে আর্থিক লাভ হতে পারে। বাবার সাথে আজ কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা হবে। প্রিয়জনের সাথে প্রেমময় সময় কাটবে।
মকর : আজ আর্থিক দিক দিয়ে শক্তিশালী হয়ে উঠতে পারেন। অন্তর থেকে খুশি থাকবেন আজ। আপনাকে দেখে অনেকে উৎসাহিত হবে। বন্ধুর সাথে অপ্রত্যাশিত ভাবে সাক্ষাত হবে। কাজের চাপ থাকা সত্ত্বেও কিছুটা সময় বের করতে পারবেন।
কুম্ভ : ঘরোয়া কাজে আজ স্ত্রীকে সহায়তা করুন। কোনও আর্থিক বিনিয়োগের আগে সকলের সাথে আলোচনা করা উচিত। কর্মক্ষেত্রে সবকিছু আপনার অনুকূলে না-ও চলতে পারেন। দিনের শেষে পত্নীর হাতের রান্না আপনাকে চনমনে করে দেবে।
মীন : সকলকে সাহায্য করতে করতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন। সুযোগসন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকুন। স্ত্রীয়ের থেকে কোনও ভালো সংবাদ পাবেন। সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।