Horoscope Today, 26 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনার স্বাস্থ্য ভালো থাকবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। ধার দেওয়া টাকা ফেরত পাবেন। দিনের শুরুতে কাজের ক্লান্তি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভালো ফল হতে থাকবে।
বৃষ : শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতির সম্ভাবনা। ব্যবসার উন্নতির জন্য অনেক খরচ হতে পারে। দূরের আত্মীয়ের থেকে কোনও ভালো খবর আসতে পারে। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।
মিথুন : আপনার শরীর আজ দুর্বল থাকবে। তাই বেশি ধকলের কাজ আজ না করাই ভালো। কোনও দামি উপহার পেতে পারেন আপনার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ। ব্যাঙ্কের সাথে যুক্ত মানুষেরা ভালো ফল করবে।
কর্কট : আজ আপনি জীবনকে উপভোগ করবেন। স্ত্রীয়ের সাথে আর্থিক ব্যাপারে আলোচনা হতে পারে। বাইরের কারোর ব্যাপারে নিজেকে জড়াবেন না। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের থেকে জরুরী উপদেশ পেতে পারেন।
সিংহ : আজ আবেগের বশে কিছু না করাই ভালো। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মাথা ঠান্ডা রাখুন। উপদেশ গ্রহণের ব্যাপারে মনকে উদার করুন। সমস্ত কাজ মিটিয়ে আজ কিছুটা সময় একান্তে কাটান।
কন্যা : শরীরের যত্ন নিন। নেশার দ্রব্য এড়িয়ে চলুন। ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। কোনও সামাজিক অনুষ্ঠানের আয়োজনে আজ ব্যস্ত থাকবেন। কারোর কথায় প্রভাবিত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।
তুলা: শরীরকে সুস্থ রাখতে শরীরচর্চা করতে হবে। তাড়াহুড়ো করে কোনও খরচ করবেন না। প্রয়োজন বুঝে তবেই খরচ করুন। অবসর সময়ে নিজের মনের মত কাজ করলে শান্তি আসবে মনে।
বৃশ্চিক : জমি বা বাড়ির ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হবে না। নিয়মিত শরীর চর্চা করে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন। নতুন কোনও প্রকল্পে অংশীদারিত্বে আপনার লাভের সম্ভাবনা রয়েছে।
ধনু : বন্ধুদের সাথে আজ একটি সুন্দর সন্ধ্যা কাটবে। তবে খাওয়া দাওয়ার দিকে নজর না দিলে আপনার শরীর খারাপ হতে পারে। নেশার দ্রব্য থেকে নিজেকে দূরে রাখুন। অবসর সময় স্ত্রীয়ের সাথে কাটান।
মকর : আজকের দিনটা জাঁকজমকের সাথে কাটবে। আর্থিক সমস্যা এলেও আপনার উপস্থিত বুদ্ধির সাহায্যে সব কাজ মিটে যাবে। স্ত্রীয়ের শরীর খারাপ হতে পারে। এর ফলে আপনার দুশ্চিন্তা বাড়বে।
কুম্ভ : আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে। আর্থিক সমাগম পর্যাপ্ত থাকলেও অনেক টাকা খরচ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অবসর সময়ে নির্জনে থাকুন।
মীন : আপনার বেপরোয়া জীবন যাপন, অর্থের অপচয় সমস্ত কিছুর জন্য বাবা মা দুশ্চিন্তায় থাকবেন। কোনও বন্ধুর সাথে মনোমালিন্য হতে পারে। বিবাহ সংক্রান্ত কিছু সমস্যায় পড়তে পারেন।