AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 25 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : নতুন বিনিয়োগ আজ লাভজনক হবে। আপনার ভদ্র ব্যবহার সকলের প্রশংসা পাবে। ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনায় ঢিলেমি দেখা যাবে। কোনও বাইরের মানুষ এসে প্রিয়জনদের মধ্যে বিবাদ তৈরি করতে পারে।

বৃষ : অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ছাড়া ব্যবসায় বা আর্থিক ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেবেন না। এর ফলে ক্ষতি হতে পারে। কারোর উপর নিজের মত চাপিয়ে দিলে তারা বিরক্ত হতে পারেন। নতুন চাকরি পেতে পারেন।

মিথুন : আজ বাড়িতে একটি উৎসবের আয়োজন করতে পারেন। অনেক আত্মীয় এবং বন্ধুবান্ধবদের আগমনে সুন্দর সময় কাটবে। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধান হোন। দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।

কর্কট : কিছু প্রতিকূলতা আসতে পারে। তবে তা নিয়ে চিন্তার কিছু নেই। নিজের লক্ষ্যে স্থির থাকুন। পুরানো বিনিয়োগ গুলি লাভ দেবে। পরিবারের সকলের সহায়তা পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।

সিংহ : আপনার উপর অনেক দায়িত্ব আসতে চলেছে। তাই যেকোনো সিধান্ত নেওয়ার আগে সবদিক ভালো করে ভেবে নিন। সন্তানদের জন্য আজ গর্বিত হবেন। সৃজনশীল কাজে অনেকটা সময় কাটবে।

কন্যা : অনেক দিনের অসুস্থতা থেকে আজ মুক্ত হবেন। তবে সুযোগসন্ধানী স্বার্থপর ব্যক্তিদের এড়িয়ে চলুন। বিনিয়োগের আগে সবদিক বিবেচনা না করলে ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞদের থেকে ভালো পরিকল্পনা পাবেন।

তুলা: পরিবারের সদস্যদের মতামত নিয়ে কাজ করলে আজ লাভবান হবেন। সমস্ত কাজ আজ খুব তাড়াতাড়ি মিটে যাবে। পরিবারের মানুষদের সহায়তায় কর্মক্ষেত্রে সফলতা পাবেন। স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

বৃশ্চিক : ভালোবাসার মানুষকে অবহেলা করবেন না। আপনার ইচ্ছাশক্তির অভাবে অনেক ভালো কাজ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে তা স্বীকার করে নেওয়াই ভালো।

ধনু : আজ আর্থিক অবস্থা ভালো থাকবে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে। এ’থেকে শারীরিক সমস্যাও হতে পারে। কর্মক্ষেত্রে সকলের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করুন।

মকর : আকাশ কুসুম চিন্তাভাবনায় সময় নষ্ট করবেন না। আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। ব্যবসায়ীদের সাথে নতুন কাজ শুরু হতে পারে। আজকে সৃজনশীলতার দিকে আপনার ঝোঁক বাড়বে। নতুন সৃষ্টির আনন্দে মেতে থাকবেন।

কুম্ভ : আপনার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। বাড়ির কেউ অসুস্থ হওয়ার জন্য আপনার বিপুল আর্থিক খরচ হতে পারে। ব্যবসায় অংশীদারদের থেকে সাবধান থাকুন। অবসর সময়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন।

মীন : শরীরচর্চা করে নিজেকে সুস্থ রাখুন। খাওয়া দাওয়াতেও নিয়ন্ত্রণ আনার দরকার আছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের থেকে প্রশংসা পাবেন। কাজের চাপ বেশি থাকায় প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারবেন না।