Ajker Rashifal, 24 November 2023: Bengali-rashifal_know-your-daily-rashifal- 24 November-2023-prediction-of-all-the-12-zodiac-sign
Horoscope Today, 24 November 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সাথে মতভেদ নিয়ে সারাদিন আপনার মন বিব্রত থাকবে। স্বাধীন ভাবে অর্থ উপার্জনের অনেক সুযোগ আসবে আজ। স্ত্রী বা প্রেমিকার সাথে সম্পর্কের উন্নতি হবে।
বৃষ : যে মানুষকে বিশ্বাস করবেন সেই মানুষই আপনার সম্মানহানির কারণ হবে। তাই সকলের সাথে বুঝে শুনে কথা বলুন। স্ত্রীয়ের সাথে সন্ধ্যায় থিয়েটার বা সিনেমায় যাওয়া হটে পারে। ফলে মন চনমনে থাকবে।
মিথুন : বন্ধু ও পরিবারের মানুষদের সাথে আর্থিক সমস্যা আজ আপনাকে উদ্বেগে রাখবে। কোনও আধ্যত্মিক গুরুর সাহচর্য আপনাকে মানসিক শান্তি দেবে। কর্মক্ষেত্রে পরিবেশ আপনার জন্য সুবিধাজনক হবে।
কর্কট : প্রেমের ভালোলাগা আজ ধীরে ধীরে আপনার মন অধিকার করবে। যদিও বাড়িতে স্ত্রীয়ের সাথে মনোমালিন্য আজ মনকে দমিয়ে দেবে। বিভিন্ন ক্ষেত্রে প্রচুর আর্থিক খরচ আপনার অর্থনৈতিক অবস্থা বেহাল করবে।
সিংহ : সমস্ত ব্যাপারে আশাবাদী মনোভাব রাখুন। সাফল্য আসবে। অতিরিক্ত খরচ আজ আপনাকে অভাবে ফেলতে পারে। অর্থের সংস্থান করা একটি দুশ্চিন্তার কারণ হবে। পরিবারের প্রতি দমনমূলক মনোভাব ঝেড়ে ফেলুন।
কন্যা : অকারণ দুশ্চিন্তা আপনার দিনটিতে বিষাদ আনতে পারে। তাই সব চিন্তা ঝেড়ে ফেলে নতুন উদ্যমে কাজে লাগুন। বহুদিনের অসুস্থতা থেকে আজ মুক্তি পেতে পারেন। ধার দেওয়া টাকা ফেরত পাবেন।
তুলা : কোনও সামাজিক সমস্যা আজ আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে। উপার্জনের নতুন সুযোগ আসবে। পরিবারের মানুষদের সাথে ভালো সময় কাটবে। স্ত্রী এবং সন্তানেরা আপনার যত্ন করবেন আজ।
বৃশ্চিক : বেহিসেবি জীবনজাপনের জন্য পরিবারের সকলের সাথে অশান্তি হতে পারে আজ। কর্মক্ষেত্রে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলে ফেলবেন না। এর ফলে সব কিছু ভেস্তে যেতে পারে।
ধনু : আজ অপ্রত্যাশিত কোনও উৎস থেকে উপার্জনের ফলে কিছু দরকারি খরচ সম্পন্ন করতে পারবেন। কিছু জরুরী বিষয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন। আপনার একগুঁয়েমি বন্ধুদের সাথে সম্পর্ক খারাপ করবে।
মকর : শরীর এবং মনকে ভালো রাখতে শরীরচর্চা করুন। পুরানো বন্ধু বা পরিবারের পুরানো মানুষদের সাথে দেখা হতে পারে। ঋণের বোঝা চাপতে পারে আপনার উপর। দুশ্চিন্তা বাড়বে। মোবাইল ঘেঁটে সময় নষ্ট করবেন না।
কুম্ভ : জুয়া খেলে বা নেশার বস্তুতে অহেতুক খরচ করে আপনার অর্থহানি হটে পারে। সংযত না হলে এই নিয়ে পরিবারের সাথে মনোমালিন্য বাড়বে। মনের গোপন কথা সকলের কাছে খুলে না বলাই ভালো।
মীন : দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে উঠবেন আজ। খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। বাড়ির ছোটদের সাথে সময় কাটান। তাদেরকে কেন্দ্র করে পরিবারে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।