Horoscope Today, 24 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনার উদ্যম, বোধশক্তি এবং উপস্থিত বুদ্ধি আজ আপনাকে সাফল্য এনে দেবে। ব্যবসায়ে লাভ হবে। পরিবারের সকলের সমর্থন পাবেন যে কোনও কাজে। ভ্রমণ লাভদায়ক হতে পারে। সামাজিক কাজে ব্যস্ত থাকবেন।
বৃষ : কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকবে। পুরানো কোনও আটকে থাকা কাজ আজ সমস্যায় ফেলবে। তবে সেজন্য গৃহস্থালির কাজ অবহেলা করা চলবে না। কোনও যৌথ উদ্যোগে নিজেকে সংযুক্ত করার আগে ভাবুন। দরকারে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মিথুন : আজ কিছুটা আরাম পাবেন। পেশিগুলিকে আরাম দিন। নিজের জন্য সময় বের করুন। না হলে হতাশা আসবে। আজ একটি নতুন দলে যোগ দেবেন। অর্থনৈতিক ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন ওই দলের কোনও অভিজ্ঞ সদস্যের থেকে।
কর্কট : নিয়মিত শরীরচর্চা করুন। নিজের উদ্ভাবনী চিন্তাকে কর্মক্ষেত্রে প্রয়োগ করুন। অধিক উপার্জন করতে পারবেন। বাবার রুক্ষ আচরণ আপনাকে অশান্ত করবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন।
সিংহ : আজ মনে নতুন উদ্যম থাকবে। নিজের পছন্দের কাজ পাবেন অফিসে। কিন্তু অত্যাধিক কাজের চাপ আজ আপনাকে বিরক্ত করবে। ভ্রমণের ফলে প্রেম আরও ঘনিষ্ঠ হবে। অবসর সময় মোবাইলে নষ্ট করবেন না।
কন্যা : আজ শরীর ভালো থাকবে। বন্ধুদের দেওয়া ব্যবসায়িক পরামর্শ লাভের মুখ দেখাতে পারে। অতিথিদের প্রতি রূঢ় ব্যবহারে সকলে আপনার প্রতি অসন্তুষ্ট হবে। পরোপকারের জন্য সকলের থেকে সম্মান পেতে পারেন।
তুলা: আবেগতাড়িত হয়ে আজ কিছু না করাই ভালো। আপনার ভয় এবং দুশ্চিন্তা শরীরের ক্ষতি করতে পারে। অর্থের আগমন অনেক সমস্যা মিটিয়ে দেবে। বন্ধুদের সাথে কোথাও গিয়ে পিকনিক করতে পারেন।
বৃশ্চিক : আপনার খামখেয়ালির কারণে বৈবাহিক সম্পর্ক নষ্ট হতে পারে। যথাসম্ভব নিজেকে সংযত রাখুন। বিরোধ এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি হলেও প্রচুর ব্যয় হবে আজ। পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন।
ধনু : মানসিক চাপ থেকে অসুস্থতা আসতে পারে। বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটান। অতিরিক্ত খরচ করবেন না। বিমা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখুন। স্ত্রীয়ের সাথে অতীতের স্মৃতিচারণে আনন্দ পাবেন।
মকর : আজ যথেষ্ট অর্থ উপার্জন হবে। তবে অতিরিক্ত খরচ করবেন না। আত্মীয়রা আজ আপনার বাড়ি আসতে পারে। তাদের সাথে কিছু চমৎকার সময় কাটবে। সন্ধ্যায় স্ত্রীর সাথে ভ্রমণ আপনাকে চনমনে রাখবে।
কুম্ভ : যে সমস্ত কাজ আপনাকে শান্ত রাখে সেগুলি করার চেষ্টা করুন। নতুন কোনও প্রকল্প শুরুর আগে বাবা মায়ের সাথে আলোচনা করতে পারেন। গোপন সম্পর্ক আজ আপনার মানহানির কারণ হতে পারে।
মীন : আজ দিন শুরু করুন ধ্যান এবং যোগাভ্যাসের মাধ্যমে। সারাদিন এর শুভ প্রভাব অনুভব করবেন। ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য পরিকল্পনা করুন। স্ত্রীয়ের কোনও কাজের জন্য আজ প্রশংসা পেতে পারেন।