Horoscope Today, 24 July 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনার আর্থিক সমৃদ্ধি হবে। ফলে পুরানো ঋণগুলি থেকে মুক্তি পাবেন। বাসস্থানের পরিবর্তন হতে পারে। ভালোবাসার মানুষকে সন্দেহ করবেন না। সন্ধ্যায় স্ত্রীর সাথে আনন্দে কাটবে।
বৃষ : আপনার আচরণ আপনার কাছের মানুষদের ব্যথিত করবে। মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পাবেন। জীবনসঙ্গীর সাথে সোনালি দিনগুলোর স্মৃতিচারণায় কাটবে। ব্যবসার কাজ মিটিয়ে পরিবারকে সময় দিন।
মিথুন : অজানা উৎস থেকে অর্থের উপার্জন আপনার আর্থিক সমস্যা মিটিয়ে দেবে। আপনার জ্ঞান এবং রসবোধ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। কোনও মন্দিরে ঘুরতে যেতে পারেন। সেখানে অভাবী মানুষদের সাহায্য করতে পারেন।
কর্কট : আজ পরোপকারের জন্য মানসিক শান্তি পাবেন। স্টক বা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করতে পারেন। দ্রুতগামী যানবাহন থেকে সাবধান থাকবেন। কিছুদিনের জন্য অসুস্থ হতে পারেন।
সিংহ : আপনার মেধা আজ আপনাকে সকলের কাছে প্রিয় করে তুলবে। আর্থিক সমস্যার সমাধানের জন্য কোনও প্রবীণ মানুষের সাথে কথা বলুন। পরিবারের সদস্যদের নিয়ে কোনও সামাজিক অনুষ্ঠানে যেতে পারেন।
কন্যা : প্রভাবশালী মানুষদের সাথে আলাপ আপনাকে চনমনে রাখবে। নিরাপদ ক্ষেত্রগুলিতে নতুন বিনিয়োগ করুন। সন্ধ্যার সময় প্রিয়জনদের নিয়ে কোনও অনুষ্ঠান আয়োজন করতে পারেন।
তুলা: মানসিক চাপকে সামলে চলুন। এর ফলে নেশায় জড়িয়ে পড়বেন না। ভ্রমণের ধকল যাবে অনেক। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে পরিবারকে নিয়ে কোথাও যেতে পারেন। স্ত্রীয়ের সাথে কিছু জরুরি আলোচনা করবেন।
বৃশ্চিক : বহুদিনের অসুস্থতা থেকে সেরে উঠতে গেলে আজ মনের জোর এনে কাজ করুন। মনের কথায় প্রতারিত হয়ে সময় নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ কাজগুলি আজ মিটিয়ে ফেলুন। স্ত্রীয়ের সাথে কেনাকাটায় যেতে পারেন।
ধনু : বহুদিনের অসুখ আজ প্রশমিত হবে। পুরানো ইচ্ছাগুলিও পূরণ হবে আজ। নতুন প্রেম আসতে পারে আজ। পুরানো বন্ধুর আগমনে আজকের সন্ধ্যা স্মৃতি রোমন্থনে কাটবে। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখুন।
মকর : আজ অবসর সময় বিনোদনে কাটান। অতিরিক্ত টাকা জমি বা বাড়িতে বিনিয়োগ করতে পারেন। অবসর সময়ে মায়ের সেবা করুন। অতিরিক্ত পরিশ্রমে বিরক্তি আসতে পারে। পরিবারের সাথে মনোমালিন্য হতে পারে।
কুম্ভ : আজ আর্থিক বিষয় অনুকূলে থাকবে। আদালতের কার্যকলাপে আজ সবকিছু আপনার পক্ষে থাকবে। পরিবারের সদস্যদের সাথে আপনার কর্তব্য পালন করুন। তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন।
মীন : আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। টাকাপয়সা এবং মূল্যবান জিনিস সাবধানে না রাখলে খোয়া যেতে পারে। নতুন প্রেম আপনার জীবন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। নিজের কাজ নিয়ে গভীর চিন্তার অবসর মিলবে।