Horoscope Today, 21 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আপনার আশেপাশের মানুষের সমর্থন আপনাকে সাহস দেবে। আপনার নতুন ধারণা থেকে আর্থিক লাভ হবে। বাড়িতে বিয়ে সম্পর্কিত কথাবার্তা হতে পারে। আপনার ভালো দেখতে পারেনা যারা তাদের সাথে যোগাযোগ করবেন না।
বৃষ : নিজের অস্থির মনোভাবের জন্য কারোর সাথে খারাপ ব্যবহার করবেননা। অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন। পরিবারের প্রয়োজনগুলিকে গুরুত্ব দিন। বাড়ির মানুষজনের সাথে সময় কাটান।
মিথুন : আজ অনেক দিন ধরে চলে আসা অসুখ সেরে যাবে। ব্যবসায়ে লাভ হবে। পরিবারের সাথে একটি শান্তিপূর্ণ দিন উপভোগ করুন। কোনও অবৈধ কাজে জড়িয়ে পড়বেন না। কর্মক্ষেত্রে পরিবেশ ভালো থাকবে।
কর্কট : আপনার ইতিবাচক মনোভাব সবাইকে অবাক করে দেবে। আত্মীয়দের সাথে কোথাও ঘুরতে গিয়ে ক্লান্তি মুছে যাবে। আজ বাড়িতে কোনও পুরানো জিনিস খুঁজে পাবেন। দাম্পত্য জীবন ভালো কাটবে।
সিংহ : কারোর উপর বিদ্বেষ করবেন না। এতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। ফলে আপনার কাজের ক্ষমতা কমে যাবে। পরিবারের দরকার অনুযায়ী কাজ করুন। যথা সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।
কন্যা : কোনও স্বপ্ন থেকে মানসিক চাপ তৈরি হতে পারে। বন্ধুদের সাথে পার্টিতে প্রচুর খরচ হয়ে যেতে পারে। পরিবারের কারোর সাথে বিবাদ হতে পারে। কোনও রেস্তরাঁয় যাওয়া হতে পারে।
তুলা: দীর্ঘদিনের আর্থিক সঙ্কট আজ কেটে যাবে। আজ অফিসের কাজ তাড়াতাড়ি মিটিয়ে নিজের পছন্দের কাজ উপভোগ করুন। আজ প্রেমিকার সাথে কেনাকাটা করতে যেতে পারেন। সাথে সিনেমা দেখাও হতে পারে।
বৃশ্চিক : কোনও আত্মীয়ের থেকে আজ সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বিপদের দিনে বন্ধুদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। পরবর্তীকালে এর প্রতিদান পাবেন।
ধনু : আপনার ব্যক্তিত্ব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে। আপনার বিনিয়োগ গুলি আজ লাভ দিতে শুরু করবে। পরিবারের ব্যাপারে আবেগপ্রবণ হয়ে কিছু করতে পারেন। প্রেমিকার সাথে ঘনিষ্ঠতা বাড়বে।
মকর : আজকের দিনটি আপনার জন্য অনুকূল। দীর্ঘদিনের আর্থিক সমস্যা আজ মিটে যাবে। অপ্রত্যাশিত কোনও উৎস থেকে উপার্জন হতে পারে। সন্ধ্যার সময় কোনও সুসংবাদ পরিবারের পরিবেশ ফুরফুরে করে দেবে।
কুম্ভ : কোনও দলের সাথে যুক্ত হয়ে অতিরিক্ত খরচ আপনাকে আর্থিক সংকটে ফেলতে পারে। বিবাহযোগ্যদের বিয়ের শুভারম্ভ হতে পারে। আজ নতুন বন্ধু পেতে পারেন। মনের দুঃখ বন্ধুদের সাথে ভাগ করে নিন।
মীন : আজ আপনার ভদ্র ব্যবহার প্রশংসা পাবে। কোনও প্রতিবেশী ঋণ চাইতে পারে। তবে সব দিক বিবেচনা করে তবেই ঋণ দেওয়া উচিৎ। টিভি বা মোবাইলের নেশা আজ আপনাকে কর্মবিমুখ করে তুলতে পারে।