AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 20 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ :শরীরের দিকে ধ্যান দিন। বেশি চাপ নেবেন না। আর্থিক অবস্থা খারাপ হতে পারে। অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হন। প্রেমের থেকে দূরে থাকুন। সমগ্র জীবনে অনেক কিছু বদলাবে। কর্মক্ষেত্রে নানা কিছু থাকবে। দিনটিতে মাথা গরম করবেন না।

বৃষ :স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। টাকাকড়ি পরিশোধ হতে পারে। আর্থিক অবস্থা ভাল থাকবে। উত্তেজনা খুব খারাপ। প্রেমের থেকে সরিয়ে নিন নিজেকে। কর্মক্ষেত্রে এক অদ্ভুত সুযোগ পাবেন। পুরনো দিনের কথা মনে করে হতাশ হবেন না।

মিথুন :স্বাস্থ্য ভাল থাকবে। টাকা ব্যয় হবে। প্রিয়জনের থেকে আঘাত পাবেন। মতপার্থক্য থাকবে। কর্মক্ষেত্রে কিছু জিনিষ দারুণ চমৎকার থাকবে। মেজাজ সারাদিন ভাল থাকবে। আজ বাড়িতে অনেক কিছু ভাল থাকবে।

কর্কট :বেশি গাফিলতি করবেন না কোনও জিনিস নিয়ে। আজ আর্থিক ক্ষতি হতে পারে। অন্যদের কথা মেনে নিয়ে বিনিয়োগ করুন। মনোযোগের কেন্দ্রে অনেক কিছুই রয়েছে। নিজেকে আগের থেকে বেশি ঝালিয়ে নিন। অনেকেই আপনার সাহায্যের জন্য আসবে। কর্মক্ষেত্রে আপনার পক্ষে অনেক কিছু থাকবে।

সিংহ :মনোযোগী হন। কেউ যেন আপনার সুযোগ না নেয়। চাপ এবং উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে অনেক কিছুই কার্যকর হবে। বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন। অর্থ সমস্যা আজ কমবে। কর্মক্ষেত্রে আজ অনেক কিছুই আপনার পক্ষে থাকবে। রোমান্টিক প্রভাব থাকবে।

কন্যা :সামনের দিকে এগিয়ে আসুন। শখ পূরণ করবেন। যে কাজে মন রয়েছে সেটাই করুন। আর্থিক ক্ষেত্রে উন্নতি করা দরকার। সুবিধা পাবেন অনেকের থেকে। বন্ধুত্বের খাতিরে অনেক কিছুই করবেন। কাছের মানুষের থেকে আজকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের আগে সকলের পরামর্শ নিন।

তুলা :কর্মব্যস্ত দিন। আর্থিক ভাবে সচ্ছল থাকবেন। বাড়ির বাইরে আজকে না বেরলেই ভাল। প্রত্যাশা অনুযায়ী লাভ পাবেন না। প্রেমে যন্ত্রণা থাকবে। কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। সহকর্মীরা আজ আপনার প্রশংসা করবেন। উৎসাহ কম করলে চলবে না।

বৃশ্চিক :সক্রিয় থাকুন। স্বাস্থ্য আজ ভাল থাকবে। পরিচিত মানুষদের সঙ্গে সময় কাটান। নতুন উপার্জনের উৎস খুঁজে নিন। ব্যক্তিগত সমস্যা দূরে করতে হবে। অন্যের থেকে উপদেশ নিয়েও কাজ করতে পারেন। কাজের জায়গায় বেশি লেনদেন ভাল না। পরিবারে থেকে সাহায্য পাবেন।

ধনু :নিজের আচরণ ভাল থাকবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী। অতিরিক্ত উত্তেজনা ভাল না। বিশ্বাস করলেও সবাইকে সত্যি বলার দরকার নেই। আগত সমস্যায় আজ মুশকিলে পড়বেন। সকলের সঙ্গে কথা বলার আগে সাবধান। বিশ্রামের সময় স্বল্প।

মকর :আত্মীয়দের থেকে আজ দূরেই থাকুন। নিজের ভাগ্য আপনাকে নিজেকেই লিখতে হবে। বিবেচনা না করে কাজ করবেন না। ভবিষ্যতে বড় সমস্যা থাকবে। আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল। নিজের দক্ষতা দিয়েই কাজ করুন। সম্পর্কের দিকে অনেক গুরুত্ব দরকার, সেটা দিতে শিখুন।

কুম্ভ :ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুশকিলে পড়বেন। অর্থের অভাব থাকবে। মতবিরোধ থাকবে। পরিবারের সঙ্গে ঝামেলা করবেন না। নতুন সদস্যের সঙ্গে কথা বলুন। নিজের চেহারা ভাল রাখার চেষ্টা করুন। ব্যবসায় ভাল দিন। অলস হবেন না। আকস্মিক সফরে আজ অনেক কিছু পাবেন। প্রেমের পক্ষে ভাল দিন আজ।

মীন :অকপট এবং নির্ভীক মতামত থাকলেই ভাল। অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। টাকার প্রতি বেশি লোভ ভাল নয়। আত্মীয়দের থেকে অনেক কিছু পাবেন। ভালবাসার মানুষের অনুভূতি বুঝুন। স্ত্রীর সঙ্গে আজ ভাল ব্যবহার করবেন, নইলে মুশকিল।