AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 2 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ: আজকের দিনটা কর্মব্যস্ততার মধ্যেই কাটবে। ক্রোধ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন, না হলে কারও সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা। পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন।

বৃষ: আজ ব্যবসায় খুব একটা লাভ হবে না, বরং ছোটখাটো অশান্তি ভোগাতে পারে। কাজের চাপ বেশি থাকায় মানসিক অবসাদ। পরিবারে শান্তি বজায় থাকবে।

মিথুন: আজকের দিন ভালো কাটবে। কঠিন পরিশ্রমের ফল পেতে পারেন। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। তবে, শরীর-স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।

কর্কট: দিন ভালো কাটবে। ব্যবসায় উন্নতি ও অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রেও সাফল্য পাবেন। পরিবারে শান্তি বজায় থাকবে। তবে, কথায় লাগাম টানুন।

সিংহ: আজকের দিনটা আপনার জন্য শুভ। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজে সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।

কন্যা: কর্মক্ষেত্রে ছোটখাটো সমস্যার মুখে পড়তে পারেন। সারাদিন কাজের ভালোই চাপ থাকবে। তবে, পরিশ্রমে অর্থলাভের সম্ভাবনা। পরিবারে শান্তি থাকবে।

তুলা: ব্যবসায় খুব একটা লাভের সম্ভাবনা কম। কাজের চাপ থাকবে। কঠিন পরিশ্রম সত্ত্বেও আশানুরূপ ফল না-ও পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন।

বৃশ্চিক: কর্মক্ষেত্রে বদলির যোগ রয়েছে, তবে তার জন্য কিছু দুশ্চিন্তার মধ্যে পড়তে হতে পারে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। অকারণ খরচে রাশ টানুন।

ধনু: আজকের দিন ভালো কাটবে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা। হঠাৎ অর্থাগম বা চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারে শান্তি বজায় থাকবে।

মকর: ব্যবসায় অর্থলাভের সম্ভাবনা। কাজের চাপ বেশি থাকলেও সাফল্য মিলবে। ব্যবসাসূত্রে ভ্রমণের যোগ রয়েছে। পরিবারে অশান্তির আশঙ্কা।

কুম্ভ: কাজের জায়গায় আশানুরূপ সাফল্য নাও পেতে পারেন, কিন্তু কঠিন পরিশ্রম করতে হবে। সারাদিনের কাজের চাপে মেজাজ হারাতে পারেন, সতর্ক থাকুন।

মীন: আজকের দিন ভালো কাটবে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থলাভের যোগ রয়েছে। বেকাররা চাকরির সন্ধান পেতে পারেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা।