AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 18 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ :আপনি আজ বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়তে চলেছেন। পার্টনারের ধৈর্যের পরীক্ষা নেবেন না। সেন্স অফ হিউমার আপনার জীবনের অন্যতম সম্পদ!

বৃষ :ত্বকের রুক্ষতা অনুভূত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে একবারের নতুন করে জীবন পরিকল্পনা করা যেতে পারে। আপনার কাছের মানুষের থেকে ভালো খবর পাবেন।

মিথুন :আজ আপনার চলার পথে নানা সুযোগ আসবে, তবে তা গ্রহণ করতে তাড়াহুড়ো করবেন না। সিঙ্গলরা আজ মনের মানুষ খঁজে পেতে পারেন। তবে কর্মক্ষেত্রে কলিগরা অসহযোগিতা করবেন।

কর্কট :আপনি বেশ ইমোশনাল হয়ে পড়তে পারেন। অতীতে সম্পর্ক ছিল এমন কারও সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কেরিয়ারে আরও ভালো কাজের সুযোগ পাবেন।

সিংহ :আপনার চারপাশে যা ঘটছে তাতে আপনি বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। সামান্য শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। আপনার আর্থিক সৌভাগ্য আরও সুদৃঢ় হবে।

কন্যা :পারিবারিক কাজে যোগদানের জন্য দিনটি শুভ। ট্রাভেল সংক্রান্ত কাজের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের জন্য দিনটি শুভ।

তুলা :আপনার অর্জিত আত্মবিশ্বাস আপনার সমস্ত কঠিন কাজকেও সহজ করে দেবে। আপনাকে যে কোনও সম্পর্কে আরও খোলামেলা মনের হতে হবে। গত কয়েকদিন ধরে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগলেও আজ যথাযথ সিদ্ধান্ত নিতে পারবেন।

বৃশ্চিক :পার্টনারশিপে কাজ করার জন্য আজকের দিনটি শুভ। পার্টনারের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। কাজের সূত্রে হঠাৎ কোনও স্থানে যেতে হতে পারে।

ধনু :আপনি শরীরচর্চা নিয়ে কয়েকদিন বড়ই অবহেলা করেছেন, এবার থেকে যত্ন নিন। আপনার কাজ সম্পর্কিত ধৈর্য্য ও অধ্যবসায় আপনাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।

মকর :পেটের সমস্যার কারণে আপনি বেশ মনমরা হয়ে থাকবেন। সম্পর্কে কোনও সমস্যা হলে কথা বলে মিটিয়ে নিতে চেষ্টা করুন।

কুম্ভ :আজ আপনি আশা এবং এনার্জিতে পূর্ণ থাকবেন। সম্পর্কের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন কোনও দৃষ্টিকোণ আবিষ্কার করবেন। বকেয়া কাজ মিটিয়ে ফেলার দারুন সুযোগ পাবেন।

মীন :আজকের দিনটি খুবই ব্যস্ততার মধ্যে কাটবে। আপনি জানেন কোন সময় মনোযোগ একত্রিত করে কাজ করতে হয়, অতএব এগিয়ে যান।