Horoscope Today, 16 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: কর্মক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন। প্রেমের জন্য দিনটি ভালো। সন্ধ্যার পর পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত থাকতে পারেন।
বৃষ: আজ কাজের ক্ষেত্রে ক্লান্তি অনুভব করতে পারেন। সহকর্মী বা বন্ধুর সঙ্গে ঝগড়ার সম্ভাবনা। কোনও প্রভাবশালী ব্যক্তির সংস্পর্শে ব্যবসায় লাভের সম্ভাবনা।
মিথুন: নতুন কোনও কাজের পরিকল্পনা করতে পারেন। গুরুজনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। ব্যবসার বিষয়ে দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
কর্কট: প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা। তবে স্বাস্থ্য ভোগাতে পারে। পরিজনের সঙ্গে মতভেদের কারণে পারিবারিক কলহের সম্ভাবনা।
সিংহ: নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। ব্যবসায়িক ও সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়ার সম্ভাবনা। পারিবারিক জীবনে শান্তি থাকবে।
কন্যা: কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি ফিরে আসবে।
তুলা: কাজে বন্ধু বা সহকর্মীর সাহায্য পাবেন। অনেক দিনের আটকে থাকা পাওনা ফেরত পেতে পারেন। কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
বৃশ্চিক: দিনের শুরুটা ইতিবাচক হবে। তবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। আধ্যাত্মিক ব্যাপারে মনোনিবেশ করতে পারেন। পুরোনো কোনও সমস্যার সমাধান মিলতে পারে।
ধনু: আজকের দিনটি আপনার জন্য শুভ। সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা প্রতিভার স্বীকৃতি পেতে পারেন। সরকারি চাকরিতে সুখবরের সম্ভাবনা।
মকর: ব্যবসায় উন্নতির সম্ভাবনা। সহকর্মীর সাহায্য পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আর্থিক অবস্থার উন্নতি।
কুম্ভ: কর্মক্ষেত্রে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের ব্যাপারে সুখবর পেতে পারেন। ঝুলে থাকা কোনও মামলায় নিষ্পত্তি হতে পারে।
মীন: কেরিয়ার সংক্রান্ত বিষয়ে বড়সড় কোনও বদল হতে পারে। আজ দূরভ্রমণ এড়ানোই ভালো। সন্তানের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন।