Horoscope Today, 14 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ: জমি বা বাড়িতে বিনিয়োগ করতে পারেন। বাড়িতে পরিজনদের আমন্ত্রণ করতে পারেন। সকলের সাথে সামাজিক অনুষ্ঠানে যোগ দিন। যোগ ব্যয়াম ও ধ্যান আপনার মনে শান্তি আনবে । একাকী নিজের সাথে সময় কাটান।
বৃষ: জমানো টাকা খরচ হবে পরিবারের বিপদে। কারোর সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। প্রবীণদের আশীর্বাদে পরিস্থিতি অনুকূল। কর্মক্ষেত্রে সাফল্য। ব্যয় নিয়ন্ত্রণ। মেধা চর্চা। শেষ দিনগুলি ভাল কাটবে। কোনও সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
মিথুন: অন্যের কথায় বিনিয়োগে ক্ষতি হতে পারে। নেশার কারণে আজ স্নায়ুর সমস্যায় ভুগতে পারেন। উদ্ভাবনী চিন্তায় কিছু বাড়তি রোজগার হতে পারে। এর ফলে সঞ্চয় বাড়বে। আদালতে মামলায় জয় হবে আপনার। নিরর্থক বিরোধে জড়াবেন না।
কর্কট: কাছের মানুষের বিরুদ্ধে মামলায় খরচ হতে পারে। গুরুজনদের আশীর্বাদ আপনাকে অনেক বিপদ থেকে রক্ষা করবে। টাকা ধার করার পরিস্থিতি তৈরি হতে পারে। প্রবীণদের পরামর্শে উপকার হবে।
সিংহ: বেহিসেবি চালচলন বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হবে। আজ ভালো কাজের সুযোগ আসবে। কোনও বড় অর্ডার পেতে পারেন। তাই প্রতিকূল পরিস্থিতি হলেও মনে তার কোনও প্রভাব পড়তে দেবেননা।
কন্যা: বাড়িতে নতুন কিছু করার আগে সকলের অনুমতি নিন। যেকোনো রকম নেশার দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করুন। অকারণ দুশ্চিন্তা আপনার শরীর খারাপ করতে পারে। জমি সংক্রান্ত আর্থিক লেনদেনের ব্যাপারে আজ ভালো দিন।
তুলা: অতিরিক্ত প্রত্যাশা সম্পর্ক খারাপ করতে পারে। আর্থিক সমস্যা মিটে যাবে। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আপনার জ্ঞান এবং রসিক মনোভাব আজ সকলের দৃষ্টি আকর্ষণ করবে।
বৃশ্চিক: বন্ধুদের সাথে পার্টিতে গিয়ে প্রচুর খরচ হতে পারে। পরিবারের সাথে কিছু আনন্দময় সময় কাটবে। নতুন উদ্যমে কাজ শুরু করুন। ব্যবসায়িক লাভের ফলে সঞ্চয় বাড়বে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে।
ধনু: পরিবারের চিকিৎসার জন্য খরচ বাড়বে। বিনিয়োগ থেকে আজ লাভ আসবে। বন্ধুদের সাথে কোথাও খেলতে যেতে পারেন। ব্যায়াম এবং ধ্যান আনন্দের উৎস হবে। অসুস্থতা কাটিয়ে উঠবেন।
মকর: কারওকে টাকা ধার দিলে পরে ক্ষতি হতে পারে। আপনার কিছু বদঅভ্যাসের জন্য আজ খেসারত দিতে হতে পারে। সঠিক পদ্ধতিতে সঞ্চয়ের উপায় শিখুন। ভবিষ্যতে কাজে আসবে। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন।
কুম্ভ : বিনোদনের খরচ কমানো দরকার। নিজের আবেগকে সামলে রাখুন। ফলে ক্লান্তিবোধ করবেন। কোনও সামাজিক অনুষ্ঠানে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের সাথে পরিচয় হতে পারে। আপনার কাজ সকলের নজর কাড়বে।
মীন: নতুন প্রেমের জন্য পকেট খালি হতে পারে আজ। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে আজ। ভয়কে জয় করার চেষ্টা করুন। আজ বন্ধুদের সূত্রে কোনও প্রভাবশালী ব্যক্তির সাথে আলাপ হতে পারে। তিনি আপনার চিন্তাভাবনার স্রোত বদলে দিতে পারেন