AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 13 June 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ রাশি: কর্মস্থানে কোনও মহিলার সঙ্গে পরিচয় হতে পারে। কোনও নামী ব্যক্তির জন্য বিপদ থেকে উদ্ধার। মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসা নিয়ে দুর্ভাবনা না করাই ভাল হবে।

বৃষ রাশি: বিলাসিতার কারণে খরচ বাড়তে পার। কোনও কাজের জন্য মানসিক চঞ্চলতা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলার আশঙ্কা আছে। শেয়ারে বিনিয়োগ করবেন না।

কর্কট রাশি : উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সামাজিক বিষয়ে আলোচনা। আজ ব্যবসায় ব্যয় বাড়তে পারে। ব্যবসায় চুরি থেকে সাবধান। খেলোয়াড়দের জন্য দিনটি ভাল। স্ত্রীর শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা।

সিংহ রাশি: দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক ব্যাপারে আনন্দ বৃদ্ধি। গবেষণায় সাফল্য। পারিবারিক সমস্যা বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা।

কন্যা রাশি: সকালের দিকে ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি। শরীরে কষ্ট বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পাবেন না। মেদ সংক্রান্ত কোনও রোগ বাড়তে পারে।

তুলা রাশি: কোনও স্থানে কাজের যোগাযোগ। আজ ক্রোধ সম্বরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে উকিলের সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ নিয়ে চিন্তা। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ থেকে মুক্তি লাভ।

বৃশ্চিক রাশি: সামাজিক কাজের জন্য নাম-যশ বাড়তে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। আত্মীয়রা অহেতুক বদনাম করতে পারেন। কর্মস্থানে অশান্তি বৃদ্ধি। জমি বা বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে।

ধনু রাশি : কোনও আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা। প্রেমে আঘাত থেকে সাবধান। খেলাধুলায় সাফল্য পেতে পারেন। ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য ঋণ গ্রহণ।

মকর রাশি: অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। নিজেকে কিছু কাজ থেকে বিরত রাখা উচিত। পুরনো উত্তেজনা দেখা দেবে। প্রেমের জীবন গতিশীল। সিদ্ধান্ত নিতে হবে। অহংকার করবেন না সবকিছু নিয়ে। কর্মক্ষেত্রে ভাল দিন।

কুম্ভ রাশি : বেশি আগ্রাসী মনোভাব রাখবেন না। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। প্রেমের জীবন গতিশীল। নিজের কাজের কৃতিত্ব অন্যকে নিতে দেবেন না। আকর্ষণীয় পরিকল্পনা করতে হবে।

মীন রাশি : নিজের জ্ঞান বাড়বে। উত্তম রসবোধ থাকবে। অন্যদের হস্তক্ষেপ আজকে মুশকিলে ফেলবে। পেশাদার দায়িত্ব আজ বাড়বে। বদ অভ্যাস থেকে দূরে থাকুন। মূল্যবান সময় নষ্ট হবে।