Horoscope Today, 12 August 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।
মেষ : আজ আপনার সৃজনশীল প্রতিভার বিকাশ হবে। শিশুদের সাথে সময় কাটিয়ে আপনার মেজাজ প্রানোচ্ছল থাকবে। সারাদিনের কাজ মিটিয়ে সন্ধ্যায় স্ত্রীয়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।
বৃষ : আগেকার জমানো টাকা আজ আপনার কাজে আসবে। শরীরের অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে আজ আপনার কাজ সকলের নজর কাড়বে। শত্রুরাও বন্ধু হতে চেষ্টা করবে। কোনও নতুন বই কেনা হতে পারে।
মিথুন : মিমাংসা না হওয়া সমস্যাগুলি আজ মিটে যেতে পারে। অনেক অর্থ ব্যয় আপনাকে সঞ্চয়ের ব্যাপারে চিন্তিত করে তুলবে। আজ নিজের মূল্যায়ন করুন। নিজেকে হারিয়ে যেতে দেবেননা।
কর্কট : আপনার থেকে পরিবারের মানুষদের অত্যাধিক প্রত্যাশা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। নিরলস কাজ করে আপনার আটকে থাকা কাজ মিটিয়ে ফেলুন। শরীরচর্চা করে নিজেকে সুস্থ রাখুন।
সিংহ : আজ বন্ধুদের থেকে প্রশংসা পাবেন। আপনার পরোপকারের কথা সকলে বলবে। অপ্রত্যাশিত কোনও উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। কঠোর পরিশ্রমের ফলে সাফল্য আসবে।
কন্যা : নিজেকে নমনীয় করুন। সাফল্যের ব্যাপারে আশাবাদী থাকুন। আপনার অসংযমী জীবনযাত্রা বাড়ির সকলকে চিন্তিত করবে। তাই সকলের কথা ভেবে নিজেকে সংযত করার চেষ্টা করুন।
তুলা: আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। নিজের শরীরের দিকে নজর দেওয়া উচিৎ। তরতাজা থাকতে নিয়মিত প্রাতঃভ্রমণে যাওয়ার চেষ্টা করুন। অপরিচিত মানুষের কাছে নিজের সব কথা বলবেননা।
বৃশ্চিক : অর্থনৈতিক দিকে উন্নতি হবে। বাকি থাকা টাকা আজ ফেরত পেতে পারেন। পরিবারের পুরানো মানুষদের সাথে সময় কাটান। কোনও সাধু ব্যক্তির সংস্পর্শে আপনার জীবনে নতুন মোড় আসতে পারে।
ধনু : মাঠে গিয়ে খেলাধুলার প্রতি আপনার আগ্রহ বাড়বে। ধ্যান এবং যোগাভ্যাস আপনাকে মানসিক শান্তি দেবে। কর্মক্ষেত্রে আজ নতুন বন্ধু পাবেন। আপনার কাজ প্রশংসা পাবে। আজ নিজের সাথে সময় কাটান।
মকর : আজ পরিবারের থেকে পূর্ণ সমর্থন পাবেন। প্রেমিকার সাথে কিছু মনোমালিন্য হতে পারে। তবে নিজেকে এ’ব্যাপারে সংযত রাখুন। অর্থ উপার্জনের কিছু নতুন পথ খুঁজে পেতে পারেন।
কুম্ভ : আপনার শারীরিক এবং মানসিক উন্নতির জন্য যোগ চর্চা প্রয়োজন আছে। আর্থিক অবস্থার উন্নতি হলেও অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় করতে পারবেন না। আজ অবসর সময়ে আপনার পুরানো সমস্যার সমাধানের চেষ্টা করুন।
মীন : আপনার রুক্ষ ব্যবহারে আপনার স্ত্রী এবং পরিবারের বাকিরা বিরক্ত হতে পারে। নিজেকে সংযত করুন। আর্থিক দিক দিয়ে আপনার দিন ভালো যাবে। নতুন কোনও চুক্তি থেকে অনেক টাকা পেতে পারেন।