AJKER RASHIFOL Photo Credit: File Photo

Horoscope Today, 11 September 2023: আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : দিনের শুরুতে অলসতা বোধ করবেন। খুশির সময়ে সকলের কাছে সব কিছু বলে ফেলবেন না। এই থেকে পরে সমস্যায় পড়তে পারেন। আপনার খুঁতখুঁতে মনোভাব ত্যাগ করুন। ব্যবসায় কিছু অপ্রত্যাশিত লাভ হবে।

বৃষ : দূষিত পরিবেশ আপনাকে অসুস্থ করে তুলতে পারে। আজ নতুন কোনও উৎস থেকে অর্থ উপার্জন হবে। এর ফলে আর্থিক সমস্যাগুলি মিটে যাবে। পরিবারের সকলের সাথে সময় কাটিয়ে আনন্দ পাবেন।

মিথুন : বাড়িতে টাকা পয়সা নিরাপদে রাখুন। সুযোগসন্ধানী মানুষদের থেকে দূরে থাকুন। বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। আপনার মন আজ রোম্যান্টিক হবে। স্ত্রীয়ের সাথে প্রেমময় সময় কাটান।

কর্কট : আজ আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। উপার্জনের ক্ষমতা বাড়বে। ক্লান্তিকর দৈনন্দিন রুটিন থেকে বাঁচতে আত্মীয় বা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। অকারণে সময় নষ্ট করবেন না।

সিংহ : বুদ্ধি বিচক্ষণতা এবং কূটনীতি দিয়ে আপনার বর্তমান সমস্যা থেকে বেড়িয়ে আসার চেষ্টা করুন। পরিবারের গুরুজনদের উপদেশ আপনাকে সাহায্য করবে। সময়ের সঠিক ব্যবহারের চেষ্টা করুন।

কন্যা : আজ শরীরচর্চার মধ্যে দিয়ে নিজের শরীরকে গড়ে তুলুন। আজ সারাদিন ধরে বিভিন্ন উৎস থেকে অর্থাগম হবে। সব মিলে আপনার সঞ্চয় বেড়ে যাবে। সকলের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন।

তুলা: কারোর থেকে ঋণ নিয়ে থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দিন। অন্যথায় সমস্যায় পড়বেন। পরিবারের সকলের প্রয়োজন মেটানোর চেষ্টা করুন। অসময়ে মানুষকে সাহায্য করার জন্য সম্মানিত হবেন।

বৃশ্চিক : যোগাভ্যাস এবং ধ্যান আপনাকে আজ তরতাজা রাখবে। ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করতে না পেরে হতাশ হবেন। কোনও ছোটবেলার বন্ধুর সাথে সাক্ষাতে পুরানো স্মৃতি জেগে উঠবে।

ধনু : আজ আপনার আর্থিক সমস্যায় বন্ধুদের সাহায্য পাবেন। তবে আপনার বলা অপ্রিয় সত্যকথা কাছের মানুষকে আপনার বিরুদ্ধে নিয়ে যেতে পারে। বাড়ির জন্য কেনাকাটায় অনেকটা সময় যাবে।

মকর : আজ ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। আধ্যাত্মিক বিষয়ে নতুন উপলব্ধি হবে। নিন্দুকদের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যান। প্রেমের পক্ষে আজকের দিনটি খুব একটা শুভ নয়।

কুম্ভ : আপনার ছেলেবেলার দুঃস্বপ্ন আপনাকে তাড়া করে বেড়াবে। মন স্থির করতে পারবেন না। কারোর তোষামোদে ভুলবেন না। প্রেমের মানুষের সাথে সমস্ত বিবাদ মিটিয়ে ফেলুন।

মীন : কোনও আধ্ব্যাত্মিক গুরুর আশীর্বাদ পাবেন আজ। কর্মক্ষমতা বেড়ে যাবে। অন্যদের প্রয়োজন বুঝে যথাসাধ্য তাঁদের উপকার করার চেষ্টা করুন। আপনার ব্যবহারে সরলতা আনুন।